নভেম্বরের প্রথম ৫ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৫৮ কোটি ডলার
, ১৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৮ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
চলতি নভেম্বরের প্রথম পাঁচ দিনে ৫৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় দেশে এসেছে, যা গত বছরের নভেম্বরের একই সময়ের তুলনায় ৩৮.৬০ শতাংশ বেশি। গত বছর একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৪২ কোটি ১০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত প্রবাসী আয়ের এই পরিসংখ্যানে দেখা যায়, গত ৫ নভেম্বর একদিনেই ১২ কোটি ৩০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৫ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ১ হাজার ৭৩ কোটি ৩০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের ৯৩৫ কোটি ৯০ লাখ ডলারের তুলনায় ১৪.৭ শতাংশ বেশি প্রবৃদ্ধি নির্দেশ করে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম দুই খাতের মধ্যে প্রবাসী আয়ে ভালো প্রবৃদ্ধি দেখা গেলেও পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি তলানিতে ঠেকেছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ১ হাজার ৬১৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় মাত্র ২.২ শতাংশ বেশি।
সামগ্রিকভাবে এখনো প্রবৃদ্ধি থাকলেও গত তিন মাস ধরে রপ্তানি কমছে। গত অক্টোবরে রপ্তানি হয়েছে ৩৮২ কোটি ডলারের পণ্য, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭.৪৩ শতাংশ কম।
উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে ৩ হাজার ৩৩ কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল, যা তার আগের ২০২৩-২৪ অর্থবছরের ২ হাজার ৩৯১ কোটি ডলারের তুলনায় বেশি ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)