চট্টগ্রাম নগরীতে ফের গুলি, অটোরিকশার চালক আহত
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম নগরীতে ফের গুলির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে বায়েজিদ থানার কুয়াইশ চালিতাতলী এলাকায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত গুলি চালায়।
এ ঘটনায় ইদ্রিস আলী (৩৭) নামের এক অটোরিকশাচালক আহত হয়েছেন। তিনি নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজার এলাকার মৃত ইউসুফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চালিতাতলী এলাকায় অটোরিকশা চালানোর সময় ইদ্রিস আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত। এতে তিনি হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।
এর আগে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চালিতাতলী এলাকায় চট্টগ্রাম-৮ (চান্দগাঁও ও বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলির ঘটনায় বাবলা নামের একজন নিহত হন। এসময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।