নবজাতকের ডান কানে পবিত্র আযান ও বাম কানে পবিত্র ইক্বামত দেয়া খাছ সুন্নত মুবারক-২
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِيْ رَافِعٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَنْ أَبِيهِ قَالَ رَأَيْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِيْ أُذُنِ سَيِّدِنَا حَضْرَتِ الْاِمَامِ الثَّانِىْ مِنْ اَهْلِ بَيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (سَيِّدِنَا حَضْرَتِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ عَلَيْهِ السَّلَامُ) حِينَ وَلَدَتْهُ سَيِّدَتُنَا حَضْرَتْ زَهْرَاءُ عَلَيْهَا السَّلَامُ بِالصَّلَاةِ.
অর্থঃ- হযরত উবাইদুল্লাহ ইবনে আবূ রাফি’ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রাবী‘য়াহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র রেহেম শরীফ থেকে যখন সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম তিনি দুনিয়াতে মহাসম্মানিত তাশরীফ মুবারক গ্রহণ করলেন, তখন আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম উনার মহাসম্মানিত কান মুবারকে নামাযের আযানের মত পবিত্র আযান দিতে দেখেছি। (আবূ দাউদ শরীফ, মহাপবিত্র হাদীছ শরীফ নং- ৫১০৫, তিরমিযী শরীফ, মহাপবিত্র হাদীছ শরীফ নং- ১৫২০)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ سَيِّدِنَا حَضْرَتِ الْاِمَامِ الثَّالِثِ مِنْ اَهْلِ بَيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (سَيِّدِنَا حَضْرَتْ حُسَيْنٍ عَلَيْهِ السَّلَامُ) قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ وُلِدَ لَهٗ فَأَذَّنَ فِي أُذُنِهِ الْيُمْنٰى وَأَقَامَ فِي أُذُنِهِ الْيُسْرٰى.
অর্থঃ- সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যার সন্তান হয়, সে যেন তার ডান কানে পবিত্র আযান এবং বাম কানে পবিত্র ইক্বামত দেয়। (শুয়াবুল ঈমান, মহাপবিত্র হাদীছ শরীফ নং- ৮৬১৯, মুসনাদে আবী ইয়ালা, মহাপবিত্র হাদীছ শরীফ নং- ৬৭৮০, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মহাপবিত্র হাদীছ শরীফ নং- ৭৯৮৫)
উল্লেখ্য, শিশু সন্তানের কানে যে পবিত্র আযান-ইক্বামত বলা হয় এটাকে তা’যীন বলে। এ পবিত্র আযান-ইক্বামত উনাদের বাক্য মুবারকসমূহ আর সম্মানিত নামায উনার পবিত্র আযান-ইক্বামত উনাদের বাক্যসমূহের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। যেমন এ পবিত্র আযান উনার বাক্য মুবারকসমূহ পবিত্র ফজরের আযানের মতো না হয়ে অন্যান্য ওয়াক্তের আযানের বাক্য মুবারকসমূহের ন্যায় হবে। আর এ পবিত্র ইক্বামত উনার মধ্যে “ক্বদ ক্বামাতিছ ছলাহ” বলতে হবে না। তদ্রুপ বলার ক্ষেত্রেও কিছুটা পার্থক্য রয়েছে। অর্থাৎ সম্মানিত নামায উনার আযান-ইক্বামত যেভাবে উচ্চস্বরে দিতে হয় সেভাবে উচ্চস্বরে সন্তানের কানে পবিত্র আযান-ইক্বামত বলতে হয় না। বরং স্বাভাবিক ও অল্প স্বরে পবিত্র আযান-ইক্বামত বলতে হবে। পবিত্র আযান উনার বাক্য মুবারকসমূহ পবিত্র ইক্বামত অপেক্ষা কিছুটা দীর্ঘ ও স্বাভাবিক স্বরে বলতে হবে যেনো পবিত্র আযান ও পবিত্র ইক্বামত উনাদের মধ্যে পার্থক্য বোঝা যায়।
মহান আল্লাহ পাক তিনি সকলকে এই মহাসম্মানিত সুন্নত মুবারক উনার আমল করার তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।