‘নদীবন্দরগুলোর কার্যকারিতা বাড়লে আঞ্চলিক বাণিজ্য গতিশীল হবে’
রাজশাহী সংবাদদাতা:
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের নৌপথ উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। নদীবন্দরগুলোর কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য আরও গতিশীল হবে।
গতকাল জুমুয়াবার রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শনের পর পদ্মা নদীর পাড়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় উপদেষ্টা বলেন, নদীবন্দরের কার্যক্রম শুরু করতে এনবিআরের অনুমোদনসহ অবকাঠামো উন্নয়ন এবং সড়ক যোগাযোগের উন্নতি প্রয়োজন। এ প্রকল্পের সঙ্গে সরকারের একাধিক সংস্থা জড়িত। তাই সব পক্ষের সম্মিলিত ও ইতিবাচক সাড়া পেলে অচিরেই সুলতানগঞ্জ নদীবন্দরের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।