নদনদীতে পানি বাড়ছেই : ডুবছে নিচু এলাকা
ভারী বর্ষণজনিত কারণে দেশের বেশ কিছু স্থানে নদনদীর পানি বাড়তে শুরু করেছে। এতে করে তলিয়ে যাচ্ছে নিচু এলাকা। কোথাও কোথাও জলাবদ্ধতাও তৈরি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
সিলেট : উজানে ভারী বর্ষণ অব্যাহত থাকায় সিলেটের প্রায় সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো কোথাও পানি বিপৎসীমার ওপরে যায়নি। ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ১৭৭ সে.মি., সিলেট পয়েন্টে ১৪২ সে.মি., ছাতকে ৫৬ সে.মি., সুনামগঞ্জে ৬৯ সে.মি. ও দিরাইয়ে ৩৭ সে.মি. বেড়েছে। এ ছাড়া কুশিয়ারার পানি আমলশীদে ৮৩ সে.মি., শেওলায় ৭১ সে.মি. ও শেরপুরে ১৯ সে.মি. বৃদ্ধি পেয়েছে। যাদুকাটা নদীর পানি শক্তিয়ারখোলে ৫৮ সে.মি., মনু নদীর পানি মনুরেলব্রিজ পয়েন্টে ৪১ সে.মি. ও মৌলভীবাজারে ২৩ সে.মি., ধলাই নদীর পানি কমলগঞ্জে ১২৬ সে.মি., পিয়াইনের পানি জাফলংয়ে ১৬২ সে.মি. এবং সারিগোয়াইনের পানি সারিঘাটে ২১৯ সে.মি. ও গোয়াইনঘাটে ১৫ সে.মি. বৃদ্ধি পেয়েছে।
রংপুর : ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ২৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে রংপুরে ৮৮ মিলিমিটার, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭, নীলফামারীর সৈয়দপুরে ৫৭, ডিমলায় ১৪, কুড়িগ্রামের রাজারহাটে ৪৩ ও দিনাজপুরে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে।
নোয়াখালী : দুই দিনে পাঁচ ঘণ্টার বৃষ্টিতে নোয়াখালী পৌরসভার আল ফারুক একাডেমি সড়ক, নতুন জেলখানা সড়ক, মধুপুর গ্রাম, ইসলামিয়া সড়ক ও হাউজিংসহ বিভিন্ন সড়কে পানিবদ্ধতা দেখা দিয়েছে। এ ছাড়া সব সড়ক ও মধুপুর গ্রামের বাসাবাড়িতে হাঁটুপানি উঠেছে। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে দুর্ভোগ দেখা দিয়েছে।
নেত্রকোনা : উজানের ভারী বর্ষণ থামায় কমতে শুরু করেছে নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানি। এর আগে গত মঙ্গলবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত পানি বৃদ্ধি পেলেও রাত থেকে কমতে শুরু করেছে পানি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো সাখাওয়াত হোসেন বলছেন, উজানে ভারী বৃষ্টিপাত না হলে সীমান্তবর্তী নদনদীর পানি ক্রমান্বয়ে কমে আসবে।
শেরপুর : শেরপুর জেলায় টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির ঢলে সীমান্তবর্তী তিন উপজেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছিল। তবে গত তিন দিন নদনদীর পানি বাড়লেও ২৪ ঘণ্টা কোনো বৃষ্টিপাত না হওয়ায় পানি কমেছে। শেরপুর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বন্যার সতর্কতা তুলে নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক। স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক কমেছে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।