নতুন নামে কথিত সন্ত্রাসবাদী গ্রুপ আনসার আল ইসলামের, গ্রেপ্তার ৩
ঢাকার গুলিস্তান ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন কথিত আনসার আল ইসলামের রিক্রুটিং শাখার প্রধান ও দুই আঞ্চলিক প্রশিক্ষকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, যৌথ অভিযানে র্যাব সদর দপ্তর ও র্যাব-৩-এর টিম গত জুমুয়াবার আনসাল আল ইসলামের রিক্রুটিং শাখার প্রধান ইসমাইল হোসেন (২৫) এবং আঞ্চলিক প্রশিক্ষক জিহাদ হোসেন ওরফে হুজাইফা (২৪) ও আমিনুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করে।
তারা কথিত আনসার আল-ইসলাম মতাদর্শে 'শাহাদাত' নামে একটি নতুন সন্ত্রাসবাদী সংগঠন তৈরি করেছে এবং নতুন সদস্য নিয়োগ শুরু করেছে বলেও জানায় র্যাব।
র্যাব কর্মকর্তা আরাফাত ইসলাম জানান, নতুন এই সংগঠনের সদস্য সংখ্যা শতাধিক। ইসমাইল আনসার আল-ইসলামের রিক্রুটিং শাখার প্রধান এবং শাহাদাত গ্রুপের প্রধানও ছিলো।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ইসমাইল জানিয়েছেন, গ্রুপটি সালাহউদ্দিন নামে একজন পরিচালনা করে এবং বর্তমানে সে বিদেশে অবস্থান করছে। এই গ্রুপের অন্য সদস্যরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।