নতুন জাতের ধানের বাম্পার ফলন, বছরে ৪ ফসলের সম্ভাবনা
, ০৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২০ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৫ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
সাধারণত ১৪০ থেকে ১৬০ দিনের মধ্যে ধান উৎপাদন হয়। তবে সেই ধান যদি ৯০ থেকে ১০০ দিনের মধ্যে ঘরে তোলা যায়, সেটি বিরাট সম্ভাবনাময়। আর ‘ব্রি৯৮’ আউশ ধান সেই সম্ভাবনাই নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি জানান, নতুন জাতের এই ধান ৯০-১০০ দিনে উৎপাদন হচ্ছে; ফলনও বিঘাতে ২৫-৩০ মণ। এ জাতটি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে খাদ্য নিরাপত্তায় বিরাট ভূমিকা রাখবে।
গতকাল শনিবার (১৯ আগস্ট) টাঙ্গাইলের ধনবাড়ীতে মুশুদ্দি গ্রামে ব্রি৯৮ জাতের আউশ ধানের ক্ষেত পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
উন্নত জাতের অভাব এবং খরা, বন্যা ও অতিবৃষ্টির ঝুঁকির কারণে দেশে এখন আউশ ধান অনেক কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বোরো ও আমনের চাষ বেড়েছে। ইতোমধ্যে আমাদের বিজ্ঞানীরা স্বল্পজীবনকালীন উন্নত জাতের আউশ ধান উদ্ভাবন করেছেন। ব্রি৯৮ মাঠে খুবই সম্ভাবনা দেখাচ্ছে। এ জাতটি মাঠ পর্যায়ে জনপ্রিয় করতে পারলে দেশে আউশ আবার বড় ফসলে পরিণত হবে। একইসঙ্গে, এটি লাভজনক ফসল হিসাবে কৃষকের হাসিকে আরও চওড়া করবে। ’
একই জমিতে বছরে চারটি ফসল ঘরে তোলার পরিকল্পনার কথা জানান কৃষক ইকবাল। তিনি জানান, ব্রি৯৮ জাতের এই আউশ ধানটি ২০ দিনের চারাসহ মোট ৯৮-১০০ দিনের মধ্যে কর্তন করেছেন। এর আগে তিনি এই জমিতে বোরো মৌসুমে ব্রি৯৬ চাষ করেছিলেন। এখন তিনি আমনের ব্রি৭৫ লাগাবেন এবং আমন কেটে স্বল্প জীবনকালীন সরিষার আবাদ করবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)