নতুন কাজ শুরু করতে মুবারক নিসবত তালাশ করা মুসলমানদের লক্ষণ
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৩, মে, ২০২৪ খ্রি:, ২০ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আপনাদের মতামত
কোহিনুর কেমিক্যাল কোম্পানি সাবান ও প্রসাধন সামগ্রীর একটি ব্র্যান্ড নেম ‘তিব্বত’। তাদের সাবানের নাম তিব্বত ৫৭০। পাকিস্তানী আমলে তৈরী হওয়া একই কোম্পানির প্রথম দিকের পণ্য তিব্বত ৫৭০ সাবান। বঙ্গবন্ধুর লাশের গোসল হয়েছিলো এই তিব্বত ৫৭০ সাবান দিয়ে। পরবর্তী কালে কোহিনুর কেমিক্যাল কোম্পানি সরকারীকরণ, অতঃপর বেসরকারিকরণও হয়। আমার আলোচনার বিষয়, তিব্বত ৫৭০ সাবানের নামকরণ নিয়ে।
আগে মানুষ বরকতের জন্য কোন কিছু শুরু করলে তার সাথে মুবারক নিসবত সংযুক্ত করার কোশেষ করতো। যেমন- এই সাবনের ক্ষেত্রেই দেখুন, যেহেতু আখেরী নবী হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ৫৭০ খৃ. সনে পৃথিবীতে আগমণ করেছেন, তাই তারা ব্র্যান্ড নেমের সাথে ৫৭০ সংখ্যা সংযুক্ত করেছে।
আবার ইতিহাস বলে, ভারত-পাকিস্তান ব্রিটিশদের থেকে অফিসিয়ালী ক্ষমতা বুঝে নেয় ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। এজন্য ভারত তাদের স্বাধীনতা দিবস পালন করে ১৫ই আগস্ট, কিন্তু পাকিস্তান করে ১৪ই আগস্ট। এর কারণ কি? কারণটা উইকিপিডিয়াতেই আছে। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ছিলো পবিত্র শবে ক্বদর। তাই পবিত্র শবে কদরের সাথে নিসবত করতে তারা স্বাধীনতা দিবস একদিন এগিয়ে নিয়ে আসে।
মুসলমানদের মধ্যে এ ধরনের পবিত্র নিসবত তালাশ করা শুরু থেকেই ছিলো। মুসলমানদের বিজয়ের অন্যতম সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রদ্বিয়াল্লাহু উনার জীবনীতে এমন দেখা যায়।
“হযরত খালিদ বিন ওয়ালিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুন উনার টুপির মধ্যে আখেরী নবী হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নূরুল ফাত্হ মুবারক (মহাপবিত্র চুল মুবারক) রাখতেন। আর উনাকে নিয়েই যুদ্ধে অংশগ্রহণ করতেন এবং উনার বারকতে সাহায্য প্রার্থনা করতেন। ”
এরই ধারাবাহিকতায় মুসলমানদের মধ্যে সবকিছুর মধ্যে মুবারক নিসবত তৈরীর কোশেষ অব্যাহত ছিলো এবং সে উছিলায় বরকত তালাশ করতো। আগে কোন বাড়িঘর, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের সময় আখেরী নবী হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি দুরুদ সালাম বা মিলাদ শরীফ দিয়ে শুরু হতো। কিন্তু বর্তমানকালে ইউটিউব হুজুরদের ভ্রান্ত ফতওয়ার কারণে অনেকে তা বন্ধ করেছে, বরং তার বদলে সে স্থান দখল করে নিয়েছে নাচ, গান, হারাম অফসংস্কৃতি। এ কারণেই আজকে কোন কিছুর মধ্যে বরকত থাকে না।
-আবিদুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অন্যান্য দেশে উড়াল সেতু ভেঙ্গে ফেলা হচ্ছে; আর বাংলাদেশ সরকার ফ্লাইওভার তৈরি করছে
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উশর কি? পবিত্র দ্বীন ইসলামে উনার গুরুত্ব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিজ্ঞাপন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












