নতুন করে শৈত্যপ্রবাহের কথা জানাল আবহাওয়া অফিস
দেশের বেশিরভাগ স্থানে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত আছে। গতকালের চেয়ে দু–এক স্থানে কমেছে, তবে বেশির ভাগ স্থানে প্রায় একই রকম আছে। এর মধ্যে রাজধানীর তাপমাত্রা খানিকটা কমেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ জুমুয়াবারও তাপমাত্রা এমনই থাকবে। তবে আগামীকাল শনিবারের পর তাপমাত্রা আবার কমতে পারে। সে সময় শৈত্যপ্রবাহও শুরু হতে পারে।
গতকাল রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, শনিবারের পর থেকে তাপমাত্রা কমে যাবে সেটা এক প্রকার নিশ্চিত। তবে শৈত্যপ্রবাহ হবে কি না, তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে। তাপমাত্রা কমে আসতে শুরু করলে তা মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহের দিকে চলে যেতে পারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।