নতুন করে বাসের ভাড়া নির্ধারণ করা হবে -উপদেষ্টা জাহেদ
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া পুনঃনির্ধারণের ঘোষণা দিয়েছে সরকার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্য্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, তেলের দাম বাড়লে পরিবহন ও নিত্যপণ্যের দাম বাড়া স্বাভাবিক হলেও সরকার কোনোভাবেই অযৌক্তিক ভাড়া বৃদ্ধি বরদাশত করবে না।
উপদেষ্টা জানান, তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে বাসের ভাড়ায় পরিবর্তন আসবে। বিশেষ করে এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়তে পারে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং পরিবহন মালিকরা যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সেজন্য সরকার কঠোর তদারকি নিশ্চিত করবে।
দেশে জ্বালানি তেলের বর্তমান উচ্চ চাহিদাকে তিনি ‘অস্বাভাবিক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এই চাহিদার একটি বড় কারণ হলো তেলের অবৈধ মজুত এবং পাচার। সরকারের পক্ষে এই কৃত্রিম চাহিদা মেটানো সম্ভব নয়। তবে পরিস্থিতির সঠিক ব্যবস্থাপনার জন্য ১ লাখ ৭০ হাজারের বেশি ‘ফুয়েল পাস' রেজিস্ট্রেশন করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।