নতুন আলু বাজারে, পুরোনো আলু নিয়ে বিপাকে ব্যবসায়ীরা
, ১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সারা দেশের মতো রাজশাহীর বাজারেও উঠেছে নতুন আলু। তাতে পুরোনো আলুর দাম হিমাগার পর্যায়ে আরেক দফা কমে গেছে। ফলে হিমাগারে আলু রেখে বড় ধরনের লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, গত ২০-২৫ দিনে পুরোনো আলুর দাম কেজিতে আট টাকা কমে গেছে। তাদের মতে, ‘নতুন আলু যেন পুরোনো আলুর কফিনে শেষ পেরেক ঠুকে দিল।’
রাজশাহীর সরকার কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক রুহুল আমিন জানান, হিমাগারে পুরোনো আলুর কোনো ক্রেতা নেই এখন। বেচাকেনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তাদের হিমাগারে এখনো ১৩ হাজার ৫০০ বস্তা আলু অবিক্রীত রয়েছে।
রাজশাহীর মোহনপুরের আলুচাষি লিমন আহমেদ জানান, গত বছর তিনি ১১৫ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। সেই আলুর উৎপাদন খরচ পড়েছিল কেজিতে ২২ থেকে ২৫ টাকা। সেই আলু বিক্রি করেছেন ১২ থেকে ১৪ টাকায়। এ কারণে এ বছর তিনি আলু চাষ করেননি। চাষের বদলে তিনি আলুর ব্যবসা শুরু করেছেন। গত মঙ্গলবার তানোরের রহমান ব্রাদার্স ইউনিট-২ থেকে ৫০০ বস্তা আলু কিনেছেন। প্রতি কেজি আলুর দাম পড়েছে ১১ টাকা। কিছুদিন আগে হিমাগার পর্যায়ে আলুর দাম কেজিতে ১৯ টাকা পর্যন্ত উঠেছিল। মঙ্গলবার থেকে হিমাগারে আলুর কোনো ক্রেতা নেই। তাতে হিমাগার পর্যায়ে আলুর দাম নেমেছে কেজিতে ১১ টাকা।
রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের চোরখৈর গ্রামের আলুচাষি রানা চৌধুরী এবার হিমাগারে ১ হাজার ২৫০ বস্তা আলু রেখেছিলেন। তিনি বলেন, সরকার ৫০ হাজার টন আলু ২২ টাকা দরে কেনার ঘোষণা দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে কোনো আলু কেনা হয়নি। বাধ্য হয়ে গত সোমবার ২০০ বস্তা আলু ১৪ টাকা কেজি বিক্রি করেছেন। মঙ্গলবার আলুর দাম আরও কমে ১১ টাকায় নেমেছে। রানা চৌধুরী বলেন, নতুন আলু বাজারে এসে পুরোনো আলুর কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে।
চাষিরা বলছেন, উৎপাদন খরচ, হিমাগার, পরিবহন ভাড়া ও বস্তা ক্রয় মিলিয়ে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পড়েছে ৩৫ টাকা। এখন সেই আলু বিক্রি হচ্ছে ১১ টাকায়। তাতে কেজিতে ২৪ টাকা লোকসান। উৎপাদন খরচের চেয়ে বাজারে দাম কম হওয়ায় উৎপাদন খরচই উঠছে না। সে জন্য অনেকেই হিমাগার থেকে আলু বের করছেন না। অথচ হিমাগারে এখনো ২২ টাকা কেজি দরে আলু কেনার সরকারি নির্দেশনা ঝুলছে।
এদিকে রাজশাহীর সাহেব বাজারে গত মঙ্গলবার খুচরা পর্যায়ে প্রতি কেজি পুরোনো আলু ২৫ টাকায় বিক্রি হয়। আর নতুন আলু বিক্রি হয় ৫০ থেকে ১০০ টাকায়। এর মধ্যে দেশি নতুন লাল আলু বিক্রি হয় ১০০ টাকায়। আর সাদা আলু ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়।
কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহীতে ৩৯টি হিমাগার রয়েছে। গত শনিবার পর্যন্ত এসব হিমাগারে ৪৪ হাজার ১১০ মেট্রিক টন আলু মজুত ছিল। চাষিরা এখনো সরকার নির্ধারিত ২২ টাকা কেজি দরে আলু বিক্রির আশায় রয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












