রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

নতুন অর্থবছরে পিপিপি’র তালিকায় যুক্ত হচ্ছে ৭৯ প্রকল্প

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, সকাল ৪:২৫ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:০৯
নতুন অর্থবছরে পিপিপি’র তালিকায় যুক্ত হচ্ছে ৭৯ প্রকল্প
নিজস্ব প্রতিবেদক:
আগামী অর্থবছরে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য নতুন অর্থবছরে আসছে পিপিপির ৭৯টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের একটি তালিকা যুক্ত করা হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি)। প্রকল্পগুলো বাস্তবায়নে প্রয়েজন হবে ২ লাখ ৩৬ হাজার ৮২১ কোটি টাকা।
তবে সংশ্লিষ্টরা বলছেন, এক অর্থবছরেই যে এসব প্রকল্প হাতে নেওয়া হবে বিষয়টি এমন নয়। যেসব প্রকল্প পিপিপি’র মাধ্যমে বাস্তবায়ন করার সিদ্ধান্ত সরকার নির্ধারণ করেছে সেটিই প্রকাশ করা হচ্ছে। এখান থেকে কোনো বেসরকারি উদ্যোক্তা ব্যক্তি বা প্রতিষ্ঠান আগ্রহী হলে পিপিপি অথরিটির মাধ্যমে সেই প্রকল্প প্রক্রিয়াকরণ করা হবে।
পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এডিপিতে যুক্ত হতে যাওয়া পিপিপি প্রকল্পের মধ্যে অনেকগুলোর কার্যক্রম বেশ এগিয়েছে। এর মধ্যে ১৫টি প্রকল্প রয়েছ প্রকিউরমেন্ট পর্যায়ে। এছাড়া চুক্তি স্বাক্ষর পরবর্তী শর্ত প্রতিপালনাধীন পর্যায় রয়েছে সাতটি, অপারেশনাল পর্যায়ে দু’টি, বিস্তারিত সমীক্ষা চলছে ২৭টি এবং চুক্তি স্বাক্ষর পর্যায়ে রয়েছে একটি প্রকল্প। আরও আছে নির্মাণাধীন পর্যায়ে সাতটি, অপারেশনাল পর্যায়ে একটি, পরামর্শক নিয়োগ পর্যায়ে পাঁচটি এবং নীতিগত অনুমোদন পরবর্তী প্রাথমিক পর্যায়ে আছে ১০টি উন্নয়ন প্রকল্প।
সূত্র জানায়, গত বছর সর্বশেষ প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক প্রতিবেদনে বলা হয়েছে, পিপিপির পরিবেশ তুলনামূলক বাংলাদেশ পরিণত (পরিপক্ক) হলেও এখন আছে অনেক প্রতিবন্ধকতা। পিপিপিকে আরও গতিশীল করা এবং ব্যয় সাশ্রয়ের স্বার্থে প্রতিযোগিতামূলক নিলামে পিপিপি প্রকল্পের সংখ্যা বাড়াতে সরকারের সক্ষমতা বাড়াতে হবে।
সংস্থাটির ‘পিপিপি মনিটর’ শীর্ষক প্রতিবেদনের বাংলাদেশ প্রকাশনায় এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়। এতে আরও বলা হয়, বাংলাদেশে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে বিনিয়োগর প্রায় ৭৬ শতাংশই জ্বালানি খাতে হয়েছে। এছাড়া বন্দর খাত পিপিপি বিনিয়োগর ১২ শতাংশের বেশি আকৃষ্ট করেছে। সরকার পিপিপি বিনিয়োগ প্রতি বছর জিডিপির ১.৮ শতাংশে পৌঁছানোর এবং পিপিপি পদ্ধতির অধীনে ৩০ শতাংশ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে, কিন্তু সে লক্ষ্য এখনও পূরণ হয়নি।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, আগামী অর্থবছরের এডিপিতে যুক্ত হতে যাওয়া পিপিপি প্রকল্পগুলোর অন্যতম হলো- আপগ্রেডেশন ঢাকা-বাইপাস চার লেন সড়ক (মদনপুর-দেবগ্রাম-ভুলতা-জয়দেবপুর) প্রকল্প। এটির ব্যয় ধরা হয়েছে৩ হাজার ৫১ কোটি ৫০ লাখ টাকা। প্রকল্পটি বর্তমানে নির্মাণাধীন পর্যায়ে আছে।
এছাড়া হাতিরঝিল-রামপুরা-বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ-আমুলিয়া-ডেমরা হাইওয়ে সড়ক চার লেনে উন্নীতকরণ, ব্যয় হবে ২ হাজার ২১৮ কোটি ৫০ লাখ টাকা। এটি রয়েছে চুক্তি স্বাক্ষর পরবর্তী শর্ত প্রতিপালনাধীন পর্যায়ে। গাবতলী-সাভার-নবীনগর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ব্যয় হবে ২ হাজার ৮৯০ কোটি টাকা, এটির বিস্তারিত সমীক্ষা চলমান। কক্সবাজারে সমন্বিত পর্যটন গ্রাম তৈরির জন্য ব্যয় হবে ৮৫০ কোটি টাকা,এটি চুক্তি স্বাক্ষর পর্যায়ে রয়েছে। খুলনা খানজাহান আলী বিমানবন্দরের উন্নয়নে ব্যয় হবে ২ হাজার ৫৫০ কোটি টাকা, প্রকল্পটি বিস্তারিত সমীক্ষা পর্যায়ে রয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ৮ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ৮ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ৯ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ৯ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ৯ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ৯ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১০ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১০ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১০ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ১০ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ১০ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ১০ ঘণ্টা আগে