নতুনভাবে সাজানো হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৭ মে, ২০২৫ খ্রি:, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সর্বনিম্ন চাঁদার হার আরও কমিয়ে আনার নতুন বিধান যুক্ত করে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এর প্রতিফলন দেখা যাবে। আগামী অর্থবছর থেকে এসব সুবিধা কার্যকর করবে সরকার।
অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, সর্বজনীন পেনশন ব্যবস্থাপনায় বর্তমান বিধান অনুযায়ী, ১৮ থেকে ৫০ বছর পর্যন্ত বয়সীরা সর্বজনীন পেনশন স্কিমগুলোতে অন্তর্ভুক্ত হতে পারেন। তবে চাঁদাদাতাদের বয়স ৬০ বছর হওয়ার পর থেকে তারা মাসিক পেনশন পাবেন- এমন বিধান রয়েছে। বর্তমান সরকার এই স্থানে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। সেটি হলোÍকোনও ব্যক্তির বয়স ৬০ বছর হওয়ার আগেই সরকার থেকে মাসিক পেনশন সুবিধা পাওয়াকে ‘স্বেচ্ছা পেনশন’ নামে উল্লেখ করেছে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ। তারা বলছে, শর্তসাপেক্ষে এ সুবিধা পাবেন চাঁদাদাতারা। তবে সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার পর কোনও ব্যক্তি শারীরিকভাবে অক্ষম হয়ে গেলে তার অক্ষমতার সময় থেকেই পেনশন সুবিধা চালু করা হবে।
একইসঙ্গে যেকোনও প্রয়োজনের সময় পেনশন স্কিমে জমা করা মোট অর্থের ২০ শতাংশ এককালীন উত্তোলন করতে পারবেন এই স্কিমে অন্তর্ভুক্ত চাঁদাদাতারা। বর্তমানে এ ধরনের কোনও সুবিধা নেই। এছাড়াও আসন্ন বাজেটে প্রস্তাবিত পরিবর্তনগুলোর মধ্যে সর্বনিম্ন চাঁদার হার আরও কমানো, ৬০ বছর বয়সের জন্য অপেক্ষা না করে চাঁদাদাতার ইচ্ছামতো যেকোনও বয়স থেকে পেনশন সুবিধা পাওয়ার পাশাপাশি আনুতোষিক হিসেবে এককালীন মোটা অঙ্কের অর্থ সুবিধা চালুর উদ্যোগ রাখার বিষয়টি ভাবা হচ্ছে।
আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব বিধান রেখে সর্বজনীন পেনশন স্কিমকে আকর্ষণীয় করার উদ্যোগ থাকছে। সম্প্রতি প্রস্তাবগুলো চূড়ান্ত করা হয়েছে। এ সংক্রান্ত বৈঠক করেছেন পেনশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আগামী অর্থবছর থেকে এসব সুবিধা কার্যকর করবে সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূলধন বাড়ল পাঁচ হাজার কোটি টাকা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অনুরোধ, খালের অবৈধ বাঁধ না কেটেই ফিরলেন এমপি-ডিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ -অর্থমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০০ কোটির হাসপাতাল, ৪০ বছর পর শুধুই ঝোপঝাড়
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাইকে বিকট শব্দ, বাধা দেয়ায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ -আইনমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন -জিএম কাদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে -ইউজিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)