নছীহতে ক্বায়িম মাক্বামে উম্মাহাতুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
২৬শে যিলহজ্জ, ১৪৪১ হিজরী (ইয়াওমুস সাবত)
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
قَدْ خَسِرَ الَّذِيْنَ كَذَّبُـوْا بِلِقَاءِ اللّٰهِ ۖ حَتّٰى إِذَا جَاءَتْـهُمُ السَّاعَةُ بَغْـتَةً قَالُوْا يَا حَسْرَتَـنَا عَلٰى مَا فَـرَّطْنَا فِيْـهَا وَهُمْ يَـحْمِلُوْنَ أَوْزَارَهُمْ عَلٰى ظُهُوْرِهِمْ ۚ أَلَا سَاءَ مَا يَـزِرُوْنَ ﴿৩১﴾ وَمَا الْـحَيَاةُ الدُّنْـيَا إِلَّا لَعِبٌ وَلَـهْوٌ ۖ وَلَلدَّارُ الْاٰخِرَةُ خَيْـرٌ لِّلَّذِيْنَ يَـتَّـقُوْنَ ۗ أَفَلَا تَـعْقِلُوْنَ ﴿৩২﴾ سورة الانعام
যারা মহান আল্লাহ পাক উনার সাক্ষাতকে মিথ্যারোপ করেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশেষে যখন তাদের কাছে হঠাৎ কিয়ামত আসবে তখন তারা বলবে, হায় আমাদের জন্য আফসোস! কারণ, আমরা এই বিষয়ে গাফিল ছিলাম (অর্থাৎ কিয়ামতের বিষয়ে চিন্তা ছেড়েই দিয়েছিলাম)। তারা তাদের পিঠে (গুনাহর) বোঝা বহন করবে। সাবধান! তারা যা বহন করবে তা কতইনা নিকৃষ্ট বা মন্দ! এই দুনিয়াবী যিন্দেগী খেল-তামাশা ব্যতীত আর কিছুই না। আর মুত্তাক্বী উনাদের জন্য পরকালের আবাস উত্তম। তবুও কি তোমরা বুঝো না? [সূরা আন’আম শরীফ: ৩১-৩২]
উল্লেখ্য, সকলকে মহান আল্লাহ পাক উনার নিকট চলে যেতে হবে। এ বিষয়টিকে যারা মিথ্যারোপ করে পরকালের পাথেয় সংগ্রহ করা থেকে বিরত থাকবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। পরকালের পাথেয় সংগ্রহ করার অর্থ হচ্ছে, নেক আমল করা যা মালী ও জিসমানী। কারণ, মহান আল্লাহ পাক ঈমান এনে আমলে ছলেহ করতে বলেছেন। শুধু ঈমান আনলেই হবে না। যখন ঈমান উনার উপর ইস্তেকামত বা অবিচল-অটল থাকা যাবে তখন তার জন্য কামিয়াবী থাকবে। অন্যথায় ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হতে হবে। সূরা আসর শরীফে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
إِنَّ الْإِنْسَانَ لَفِيْ خُسْرٍ ﴿২﴾ إِلَّا الَّذِيْنَ اٰمَنُـوْا وَعَمِلُوا الصَّالِـحَاتِ ﴿৩﴾ سورة العصر
নিশ্চয়ই যারা ঈমান এনে আমলে ছলেহ করছেন উনারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। [সূরা আছর শরীফঃ ২-৩]
অর্থাৎ দুনিয়াতে যারা ঈমান এনে আমলে ছলেহ করবে না, পরকালে তারা গুনাহর বোঝা বহন করবে। নাঊযুবিল্লাহ!
দুনিয়া আনন্দ-ফুর্তি, আমোদ-প্রমোদের জন্য নয়। বরং মহান আল্লাহ পাক তিনি দুনিয়াকে সৌন্দর্যমন্ডিত করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক উনার ইবাদত-বন্দেগী, নেক কাজ করার জন্য। যারা ইবাদত-বন্দেগী করা থেকে বিরত থাকবে তারা পরীক্ষায় অনুত্তীর্ণ হবে। আর যারা মুত্তাক্বী উনাদের জন্য পরকালই উত্তম। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
وَمَنْ يَّــتَّقِ اللّٰهَ يَـجْعَلْ لَّهٗ مَـخْرَجًا ﴿২﴾ سورة الطلاق
যারা মহান আল্লাহ পাক উনাকে ভয় করবে, মহান আল্লাহ পাক তিনি তাদেরকে গাইরুল্লাহ মুক্ত করবেন। [সূরা ত্বলাক্ব শরীফ: ২]
অর্থাৎ যারা মহান আল্লাহ পাক উনাকে ভয় করে গুনাহ তথা নাফরমানিমূলক কাজ থেকে বিরত থাকেন, উনাদেরকে মহান আল্লাহ পাক তিনি দুনিয়া সংশ্লিষ্ট বিষয় থেকে হিফাযত করবেন, দুনিয়াবী ঝামেলা থেকে মুক্ত করবেন।
যখন বান্দার অন্তরে মহান আল্লাহ পাক উনার ভয় থাকবে না তখন সে গুনাহর কাজে মশগুল থাকবে আর পরকালে গুনাহর বোঝা বহন করবে।পা না ভিজিয়ে যেমন পানিতে নামা যায় না ঠিক তেমনি গুনাহ ব্যতীত দুনিয়া হাছিল করা যায় না। আর গুনাহ করলে তার শাস্তি ভোগ করতেই হবে।
মহান আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে মহান আল্লাহ পাক এবং উনার সম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদেশ-নিষেধ মুবারক অনুযায়ী জীবন পরিচালিত করে দুনিয়া হতে বিরাগ হয়ে পরকালের দিকে হাক্বীক্বীভাবে রুজু হওয়ার তাওফীক্ব দান করুন। (আমীন)
ইনশাআল্লাহ চলবে।
আরও পড়ুন
সব ›
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।