১০০ টি চমৎকার ঘটনা
ঘটনা-৭৪ -যেভাবে শায়েখ মুরীদকে ফায়িয দেন
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ সামিন, ১৩৯১ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২২ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
একদিন সেই আলিম, মুরীদ লোকটিকে আটকালেন। জিজ্ঞেস করলেন, ‘আপনি প্রতিদিন কোথায় যান?’ মুরীদ লোকটি উত্তর দিলেন, ‘আমি আমার সম্মানিত শায়েখ হযরত বড়পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনার ছোহবত মুবারক ইখতিয়ার করতে যাই।’ আলিম বললেন, ‘ঠিক আছে। আমি আপনাকে একটি মাসয়ালা জিজ্ঞেস করবো। যদি উত্তর দিতে পারেন তাহলে আপনি যেতে পারবেন। নইলে আমি এই রাস্তা দিয়ে আপনার যাওয়া বন্ধ করে দিব।’ আলিমের এই কথা শুনে সেই মুরীদ মনে মনে বিচলিত হয়ে পড়লেও চেহারায় তেমন কোনো ভাব প্রকাশ করলেন না। কারণ আলিম লোকটি তো অনেক পড়াশোনা করে বড় আলিম হয়েছেন। কিন্তু মুরীদ লোকটি ছিলেন সাধারণ মানুষ। তার কোনো প্রাতিষ্ঠানিক ইলম কালাম ছিল না। তাই তিনি স্বাভাবিকভাবেই এতে একটু চিন্তিত হয়ে পড়লেন!
আলিম প্রশ্ন করলেন, ‘ওযূর ফরয কয়টি?’ মুরীদ লোকটি উত্তর দিলেন, ‘চারটি। সম্পূর্ণ মুখমন্ডল এক বার ধোয়া, দুই হাত কনুই পর্যন্ত একবার ধোয়া, মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা আর দুই পা গিরা পর্যন্ত একবার ধোয়া।’
তখন আলিম জিজ্ঞাসা করলেন, ‘তাহলে কেন হাতের কবজি ধুতে হয়, কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়?’ এগুলোর কি প্রয়োজন?’ মুরীদ লোকটি উত্তর দিলেন, ‘দেখুন, ওযূ পানি দিয়ে করতে হয়। আর পানির তিনটি গুণ রয়েছে। রঙ, স্বাদ ও গন্ধ। এই তিনটি গুণ যদি ঠিক থাকে তাহলে সেই পানি দিয়ে ওযূ করাটা সহজ-সম্ভব হয়। তাই ওযূর ফরযগুলো আদায়ের আগে হাতে পানি নিয়ে তার রঙ, কুলি করে তার স্বাদ আর নাকে পানি দিয়ে তার গন্ধের বিষয়টা ফায়সালা করা হয়।’ সুবহানাল্লাহ!
আলিম জিজ্ঞেস করলেন, ‘এই মাসয়ালা কি হযরত বড়পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি শিক্ষা দিয়েছেন?’ মুরীদ লোকটি উত্তর দিলেন, ‘না তিনি আমাকে সরাসরি শিক্ষা দেননি। কিন্তু আপনি যখন আমাকে মাসয়ালাটা জিজ্ঞেস করলেন, তখন আমি আমার সম্মানিত শায়েখ উনার দিকে রুজু হলাম। আরয করলাম, ইয়া গাউসুল আ’যম! আপনি দয়া করে আপনার ইলম মুবারক থেকে আমাকে এই মাসয়ালা শিখিয়ে দিন। তখন আপসেআপই আমার অন্তরে উত্তরটা চলে আসলো।’ সুবহানাল্লাহ!
তখন আলিম বললেন, ‘এই মাসয়ালার জবাব আমি নিজেও জানতাম না। আমি এটা জিজ্ঞেস করেছিলাম আপনাকে আটকানোর জন্য। কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি দয়া করে আমাকে হযরত বড়পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনার কাছে নিয়ে চলুন। আমিও উনার নিকট বাইয়্যাত হবো।’ সুবহানাল্লাহ!
একজন হক্কানী ওলীআল্লাহ ইলমে লাদুন্নীর (মহান আল্লাহ পাক উনার প্রদত্ত বিশেষ ইলম) অধিকারী হয়ে থাকেন। এটা এমন এক ইলম যার সাথে যাহিরী ইলমের কোন তুলনাই চলে না। আর যারা হক্কানী ওলীআল্লাহ উনার কাছে বাইয়াত গ্রহণ করেন, তারাও উনার তরফ থেকে নিজ যোগ্যতা অনুসারে এই ইলমের হিস্যা পেয়ে থাকেন। সুবহানাল্লাহ!
ইনশাআল্লাহ চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












