নছীহতে ক্বায়িম মাক্বামে উম্মাহাতুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
পবিত্র হাদীছ শরীফে আরো ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ بَـهْزِ بْنِ حَكِيْمٍ عَنْ اَبِيْهِ عَنْ جَدِّهٖ قَالَ قَالَ رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيْلٌ لِمَنْ يُـحَدِّثُ فَـيُكْذِبُ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ وَيْلٌ لَهٗ وَيْلٌ لَهٗ. (رواه ترمذی، ابو داود، دارمی، احمد)
হযরত বাহায ইবনে হাকিম তিনি উনার পিতা হতে, উনার পিতা উনার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ঐ ব্যক্তির জন্য ধ্বংস, যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। নাঊযুবিল্লাহ!
[তিরমিযী শরীফ, আবূ দাঊদ শরীফ, দারিমী শরীফ, আহমদ শরীফ]
এই পবিত্র হাদীছ শরীফ দ্বারা প্রতীয়মান হয়, কোনো অবস্থাতেই মিথ্যার আশ্রয় নেয়া যাবে না। এমনকি ঠাট্টা করেও কেউ মিথ্যা কথা বললে তার জন্য ধ্বংস বা জাহান্নাম অনিবার্য। নাঊযুবিল্লাহ!
আরো বর্ণিত আছে,
عَنْ أَبِـيْ هُرَيْـرَةَ رَضِىَ اللهُ تَـعَالٰـى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِنَّ الْعَـبْدَ لَـيَـقُوْلُ الْكَلِمَةَ لَا يَـقُوْلُـهَا إِلَّا لِيُضْحِكَ بِهِ النَّاسَ يَـهْوِيْ بِـهَا أَبْـعَدَ مـِمَّا بَـيْـنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَإِنَّهٗ لَـيَـزِلُّ عَنْ لِسَانِهٖ أَشَدَّ مـِمَّا يَـزِلُّ عَنْ قَدَمِهٖ. (رواه البيهقي في شعب الإيـمان)
হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই বান্দা এমন কথা বলে; যা মানুষকে হাসানোর উদ্দেশ্যেই বলে, একথার দরুণ সে দোজখের এতখানি দূরে নিক্ষিপ্ত হবে, যতখানি দূরত্ব রয়েছে আসমান ও যমীনের মাঝে। নিশ্চয়ই বান্দার পায়ের পিছলানো অপেক্ষা তার মুখের পিছলানো অধিক হয়ে থাকে। নাঊযুবিল্লাহ!
[বাইহাক্বী শরীফ]
অন্যত্র ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ رَضِىَ الله تَـعَالٰـى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَ ذَا وَجْهَيْـنِ فِـي الدُّنْـيَا كَانَ لَهٗ يَـوْمَ الْقِيَامَةِ لِسَانٌ مِنْ نَارٍ. (دارمی)
হযরত আম্মার ইবনে ইয়াসার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী হবে ক্বিয়ামতের দিন তার আগুনের জিহ্বা হবে। নাঊযুবিল্লাহ!
[দারিমী শরীফ]
দ্বিমুখী স্বভাব হলো একজনের কাছে একরকম বলা, আরেকজনের কাছে অন্যরকম বলা। পুরুষ-মহিলা প্রত্যেককেই ফিকির করতে হবে, জিহ্বা যদি আগুনের হয় তখন কী কঠিন অবস্থা হবে!
আর যে ব্যক্তি মিথ্যা তরক করে সত্য বলার কোশেশে লিপ্ত থাকে তার সম্পর্কে পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِىَ الله تَـعَالٰـى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَـرَكَ الْكَذِبَ وَهُوَ بَاطِلٌ بُنِـيَ لَهٗ فِيْ رَبَضِ الْـجَنَّةِ وَمَنْ تَـرَكَ الْمِرَاءَ وَهُوَ مُـحِقٌّ بُنِـيَ لَهٗ فِـيْ وَسَطِ الْـجَنَّةِ وَمَنْ حَسَّنَ خُلْقَهٗ بُنِـيَ لَهٗ فِـيْ أَعْلَاهَا. (رواه الترمذي)
হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত।তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, কোনো নাহক্বপন্থি মিথ্যা বলা পরিত্যাগ করলে তার জন্য জান্নাত উনার এক প্রান্তে একটি প্রাসাদ তৈরী করা হবে। আর কোনো হক্বপন্থি ঝগড়া বা তর্ক-বিতর্ক করা ছেড়ে দিলে তার জন্য জান্নাত উনার মধ্যবর্তী স্থানে একটি প্রাসাদ তৈরী করা হবে। আর যে তার চরিত্রকে উত্তমভাবে গড়ে তুলবে তার জন্য সর্বোচ্চ স্থানে প্রাসাদ তৈরী করা হবে। সুবহানাল্লাহ!
[তিরমিযী শরীফ]
আরও পড়ুন
সব ›
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।