নছীহতে ক্বায়িম মাক্বামে উম্মাহাতুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
, ২৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ সামিন, ১৩৯১ শামসী সন , ০৭ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
১লা সফর, ১৪৪২ হিজরী (ইয়াওমুস সাবত)
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ أَنَسٍ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُـجَاءُ بِابْنِ اٰدَمَ يَـوْمَ الْقِيَامَةِ كَأَنَّهٗ بَذَجٌ فَـيُـوْقَفُ بَـيْـنَ يَدَيِ اللّٰهِ فَـيَـقُوْلُ اللّٰهُ لَهٗ أَعْطَيْـتُكَ وَخَوَّلْتُكَ وَأَنْـعَمْتُ عَلَيْكَ فَمَا صَنَـعْتَ فَـيَـقُوْلُ رَبِّ جَـمَـعْتُهٗ وَثَـمَّرْتُهٗ فَـتَـرَكْتُهٗ أَكْثَـرَ مَا كَانَ فَارْجِعْنِـيْ اٰتِكَ بِهٖ كُلِّهٖ فَـيَـقُوْلُ لَهٗ أَرِنِيْ مَا قَدَّمْتَ فَـيَـقُوْلُ رَبِّ جَـمَعْتُهٗ وَثَـمَّرْتُهٗ فَـتَـرَكْتُهٗ أَكْثَـرَ مَا كَانَ فَارْجِعْنِـيْ آتِكَ بِهٖ كُلِّهٖ فَإِذَا عَبْدٌ لَـمْ يُـقَدِّمْ خَيْـرًا فَـيُمْضٰى بِهٖ إِلَى النَّارِ. (رواه الترمذی)
কিয়ামতের দিন আদম সন্তানকে অসহায় বকরীর ন্যায় আনা হবে। অতঃপর মহান আল্লাহ পাক উনার সম্মুখে দাঁড় করানো হবে। তখন মহান আল্লাহ পাক তিনি তাকে বলবেন, তোমাকে হায়াত দিয়েছি, মাল-সম্পদ দিয়েছি, তোমার প্রতি নিয়ামত দান করেছি অর্থাৎ দ্বীনে হক্ব দান করেছি। তুমি এই নিয়ামত মুবারক কি কাজে ব্যয় করেছো? তখন বান্দা বলবে, হে আমার রব! আমি সঞ্চয় করেছি ও উহা (ব্যবসা করে) বৃদ্ধি করেছি এবং যা ছিল তার চেয়ে বেশি রেখে এসেছি। অতঃপর আমাকে পুনরায় পাঠিয়ে দিন আমি সমুদয় সম্পদ নিয়ে আসবো। তখন মহান আল্লাহ পাক তিনি তাকে বলবেন, আমাকে দেখাও কি পাঠিয়েছো? অতঃপর সে বলবে, হে আমার রব! আমি জমা করেছি ও উহা (ব্যবসা করে) বৃদ্ধি করেছি এবং যা ছিল তার চেয়ে বেশি রেখে এসেছি। আমাকে পুনরায় পাঠিয়ে দিন আমি সমুদয় সম্পদ নিয়ে আসবো। যেহেতু বান্দা কোনো নেকী পাঠায়নি তাই তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নাঊযুবিল্লাহ!
[তিরমিযী শরীফ]
ক্বিয়ামতের দিন আদম সন্তানকে অসহায় বকরীর বাচ্চার ন্যায় মহান আল্লাহ পাক উনার সম্মুখে এনে তিনটি নিয়ামত সম্পর্কে জানতে চাওয়া হবে।
১. হায়াত: সে তার হায়াতকে কীভাবে কাটিয়েছে নেক কাজে না বদ কাজে?
২. মাল-সম্পদ: সে তার মাল-সম্পদ কীভাবে উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে? মহান আল্লাহ পাক উনার পথে না গাইরুল্লাহর পথে?
৩. দ্বীন ইসলাম: সে কি দ্বীন ইসলাম অনুযায়ী জীবন পরিচালিত করেছে না করেনি?
এগুলোর হক্ব সে কীভাবে আদায় করেছে? যে হক্ব আদায় করেনি সে বলবে, হে আমার রব! আমাকে পুনরায় পাঠিয়ে দিন এগুলোর হক্ব যথাযথভাবে আদায় করে ফিরে আসবো। তখন তার এ কথা গ্রহণযোগ্য হবে না যেহেতু সে কোনো নেক কাজ করেনি। তাই তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে।
মহান আল্লাহ পাক তিনি বলেন,
يَا أَيُّـهَا الَّذِيْنَ آمَنُوا اتَّـقُوا اللّٰهَ وَلْتَـنْظُرْ نَـفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ﴿১৮﴾ سورة الحشر
হে ঈমানদারগণ! তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে, আগামী দিনের (পরকালের) জন্য সে কি (নেকী) পাঠিয়েছে। [সূরা হাশর শরীফঃ ১৮]
প্রত্যেক বান্দার উচিত মহান আল্লাহ পাক উনাকে ভয় করে গুনাহর কাজ করা থেকে বিরত থাকা। মহান আল্লাহ পাক উনার প্রদত্ত নিয়ামতসমূহের যথাযথ হক্ব আদায় করা অর্থাৎ হায়াতকে নিয়ামত মনে করে মহান আল্লাহ পাক উনার ইবাদত-বন্দেগীতে মশগুল থাকা। মাল-সম্পদকে মহান আল্লাহ পাক উনার পথে খরচ করা এবং দ্বীন ইসলাম মুতাবিক নিজেকে পরিচালিত করা।
কাজেই, মহান আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে উনার মুহাব্বত-মা’রিফত, তাওয়াল্লুক-নিসবত, কুরবত মুবারক হাছিল করে উনার সন্তুষ্টি মুবারক অনুযায়ী আমল করার তাওফীক্ব দান করেন। (আমীন)
ইনশাআল্লাহ চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












