নগর বনায়নে ব্যবহার হবে কোরবানির হাটের গোবর -মেয়র আতিক
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৮ জুন, ২০২৩ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নগর বনায়নে কোরবানির হাটের গোবর ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, নগরে বনায়নের জন্য হাটের সব গোবর সংরক্ষণ করা হচ্ছে। হাটের গোবর এক জায়গায় সংরক্ষণ করা হবে। এটা নগরের গাছ লাগানোর কার্যক্রমকে আরও বেগবান করবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ডিএনসিসি মেয়র রাজধানীর উত্তরা দিয়াবাড়ি কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ বছর ডিএনসিসিতে অস্থায়ী ৯টি পশুর হাট বসেছে। এ ছাড়া গাবতলী পশুর হাট রয়েছে।
এবার ডিএনসিসির পশুর হাট ডিজিটাল করা হয়েছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘এবার কোরবানির পশুর হাটে নতুন কনসেপ্ট দিয়েছি। বাংলাদেশ ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন যৌথভাবে স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট করা হয়েছে। ক্রেতারা গরুর দাম কার্ডে পরিশোধ করেছেন। বিক্রেতারাও ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করছেন। ফলে আর মলম পার্টি, ছিনতাই পার্টির ঝামেলায় পড়তে হবে না।’
পশুর হাটে অনিয়ম হলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ডিএনসিসি মেয়র। তিনি বলেন, ‘আমি ঘুরে ঘুরে দেখব হাটে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। প্রত্যেক হাটে ইজারার শর্ত দেওয়া হয়েছে। তা ভঙ্গ করলে জরিমানা করা হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)