নগদে গ্রাহকের তথ্য সুরক্ষিত, বেহাতের সুযোগ নেই
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ আশির, ১৩৯১ শামসী সন , ১৪ মার্চ, ২০২৪ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি বিভিন্ন মোবাইল আর্থিক সেবার গ্রাহক তথ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে দেখা গেছে। বিষয়টি ধরে বিস্তারিত কাজ করতে গিয়ে নগদ জানতে পারে পুরো প্রচারণাটি ভুয়া। চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ‘ভুয়া গ্রাহক তথ্য’ বিক্রির চেষ্টা করছে একটি পক্ষ। এসব প্রচারণাকে ভিত্তি ধরে কোনো কোনো গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। কেউ কেউ আবার এক্ষেত্রে সরকারি নগদকে অভিযুক্ত করেছেন।
অন্যদিকে আবার সংশ্লিষ্ট সামগ্রিক বিষয় অবহিত করে নগদের পক্ষ থেকে নিয়ন্ত্রক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং এ বিষয়ে চিঠি লেখা হয়েছে। তবে এখানে নগদ নিশ্চিত করছে যে, সর্বাধুনিক প্রযুক্তিতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে গ্রাহক তথ্য সবচেয়ে নিরাপদ। কোনো অবস্থাতেই নগদের কোনো গ্রাহকের কোনো তথ্য কখনো অরক্ষিত ছিল না। ফলে বেহাত হওয়ার কোনো সুযোগও নেই।
দেশের দ্রুততম ইউনিকর্ন স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠান নগদ শুরু থেকে সবচেয়ে বেশি কাজ করছে উদ্ভাবন ও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার নিয়ে। নগদ কর্তৃপক্ষ বলছে, নগদ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে গ্রাহকের ব্যক্তিগত তথ্য গোপন রাখার ব্যাপারে। এই কাজে পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশের অন্যতম সেরা এই মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি। ফলে গ্রাহকের তথ্য সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকে; যা ফাঁস হয়ে যাওয়ার কোনো ধরনের ঝুঁকি নেই। নগদের এই নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন সময় নিরপেক্ষ নিরাপত্তা বিশ্লেষকেরা খতিয়ে দেখেও সন্তোষ প্রকাশ করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)