ধামাচাপার আশায় মুখে ছিপি কর্মকর্তাদের
ঘটনা ধামাচাপা দেওয়া যাবে। ধামাচাপা পড়লেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তখন আবারও চলাফেরা করবেন দাপটের সঙ্গে। এমন আশায় মুখ বন্ধ রেখেছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সতর্কতার সঙ্গে। ‘ঝামেলা’ এড়াতে তারাও মুখ বন্ধ রেখেছেন। বিশেষত সাংবাদিক পরিচয়ধারী যে কাউকে এড়িয়ে চলছেন পিএসসির কর্মকর্তা-কর্মচারীরা। প্রশ্নফাঁসের ঘটনা গণমাধ্যম ও বিভিন্ন চ্যানেলগুলোয় উঠে আসার পর এ অবস্থা দেখা দিয়েছে পিএসসিতে। এমনকি অবসরে যাওয়া অনেকেও চাপা পড়া দুর্নীতি-অনিয়মের ঘটনা গণমাধ্যমে উঠে আসার আতঙ্কে ভুগছেন।
দুর্নীতিবাজদের ঘাঁটি পিএসসি পল্লী
রাজধানীর পশ্চিম আগারগাঁও পানির ট্যাংক এলাকায় রয়েছে পিএসসির এই দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের একাধিক ফ্ল্যাট-প্লট। ‘পিএসসি পল্লী’ নামে পরিচিত এই এলাকা বাদে রাজধানীর আরও কয়েকটি এলাকায়ও ফ্ল্যাট-প্লট রয়েছে এই কর্মকর্তাদের। নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সূত্র জানিয়েছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই পিএসসি পল্লীতে বসবাসরত আমলাদের পারিবারিক আমলনামা চেয়ে নোটিস করলেই থলের বেড়াল বেরিয়ে আসবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।