ধান ঘরে তুলতে হাওরের বুকে বিশাল কর্মযজ্ঞ
, ২০ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৬ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
একদিকে এক দল শ্রমিক ধান কাটছেন, অন্যদিকে আরেক দল শ্রমিক ধানের বোঝা মাথায় করে এনে সড়কের পাশে স্তূপ করে রাখছেন। এখান থেকে ট্রাক, লরি, টমটম ও মহিষের গাড়ি দিয়ে ধান খলায় এনে মেশিন দিয়ে মাড়াই করছেন কেউ কেউ। জমির পাশেই ধান সেদ্ধ করছেন অনেক কিষানি। কেউ আবার রোদে ধান শুকানোর কাজে ব্যস্ত। বাজারে বিক্রি করতে বস্তায় ধান ভরছেন অনেকে।
কিশোরগঞ্জের করিমগঞ্জ ও নিকলী উপজেলাজুড়ে বিস্তৃত বড় হাওরে গিয়ে এই চিত্র দেখা গেছে। শুধু বড় হাওরই নয়, করিমগঞ্জের জয়কা, গুণধর, উরদীঘি, ইটনা উপজেলার এলংজুরী, বড়িবাড়ী, সোহেলা হাওর ঘুরে কৃষকদের বিশাল কর্মযজ্ঞ চোখে পড়ে।
করিমগঞ্জের বড় হাওরে বুলবুল সরদার তাঁর পাঁচ কানি জমিতে চাষ করা ব্রি–২৮ ধান কাটার জন্য ২২ জন শ্রমিক নিয়োগ দিয়েছেন। তিনি বলেন, একজন শ্রমিককে দৈনিক এক হাজার টাকা মজুরি দিয়ে এক হাজার টাকা মণের ধান কাটাতে হচ্ছে। ধানের দাম না বাড়লে কৃষকের মাথায় হাত পড়বে।
খয়রতবন্দ এলাকায় ধান কাটার সময়ে জমির মালিক রমজান মিয়াও একই হতাশার কথা শোনান। তিনি বলেন, ১০ কানি জমির ধান নেত্রকোনা থেকে আসা ২৫ জনের একটি ধান কাটা দলকে চুক্তি দিয়েছেন। ধান লাগানোর খরচের বিষয়টি বাদই দিলেন। কিন্তু ধান কাটা আর ঘরে তুলে বিক্রির পর কৃষকের তেমন কিছুই থাকে না। ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকা ধরে ধান বিক্রি করে কৃষকের আর কী থাকে। সরকারের উচিত কৃষকদের নিয়ে ভাবা। তবে এবার ধানের ফলন ভালো হওয়ায় কৃষকদের অনেকটা রক্ষা। যদি সময়মতো বৃষ্টি পেত, তাহলে ধানের ফলন আরও ভালো হতো।
কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাদিকুর রহমান বলেন, হাওরে এখন পুরোদমে বোরো ধান মাড়াই চলছে। পাকা ধান দ্রুত কাটার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে প্রাকৃতিক কোনো দুর্যোগে ক্ষতি না করতে পারে। এবার ধানের বাম্পার ফলন পাবেন কৃষকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)