ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনায় ভারতের নিন্দা
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ভারত সরকার একটি বিবৃতি দিয়েছে। গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়ালকে উদ্ধৃত করে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, শেখ মুজিবুর রহমান, যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বীরোচিত প্রতিরোধের মূর্ত প্রতীক ছিলেন, তার ঐতিহাসিক বাসভবনটি যেভাবে ৫ ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে- তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
ভারতের বিবৃতিতে বলা হয়, সেই স্বাধীনতার সংগ্রাম বাংলার পরিচিতি ও গর্বকে লালন করেছিল। আর যারাই সেই লড়াইকে মর্যাদা দেন তারাই জানেন বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনটির গুরুত্ব কতটা ছিল!
এতে আরও বলা হয়, এই হামলা ও ভাঙচুরের ঘটনা তীব্র নিন্দনীয়!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।