ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১১ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে উল্লেখ করে সতর্কতার সঙ্গে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক বিবৃতিতে এ আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাও. ইউনুস আহমদ।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ দ্বীনদার। দ্বীন ইসলাম সম্পর্কে তাদের অনুভূতি খুবই সংবেদনশীল। এই সুন্দর ও উত্তম নাগরিক বৈশিষ্ট্যটি ব্যবহার করেই কুচক্রী মহল বার বার অস্থিরতা তৈরির অপচেষ্টা করেই যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মহান আল্লাহ তায়ালা সম্পর্কে অশালীন-অশ্লীল মন্তব্য করে পরিস্থিতি ঘোলাটে করেছে বাউল আবুল, আর এখন আরেক দল সেই সুযোগে স্বার্থ হাসিলের নোংরা খেলায় মেতে উঠেছে।
ইসলামী আন্দোলন মনে করে, দেশের এই ক্রান্তিকালে আমাদের সামাজিক ও রাজনৈতিক ঐক্য বিনষ্ট করার এক গভীর চক্রান্তের অংশ এটা। ফলে যারাই সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, বাউলকা-ে প্রতিক্রিয়াকে বড় করে দেখানো হচ্ছে। বাউল আবুল হোসেনের ধৃষ্টতামূলক মন্তব্যকে আমলে না নিয়ে প্রতিক্রিয়ায় জনতা কি করেছে তা প্রধান করে তোলা হয়েছে। অথচ বাউল আবুল যে অশ্লীল ও অশালীন মন্তব্য করেছে তা সীমাহীন অপরাধ। মানুষের বাকস্বাধীনতা আছে কিন্তু কাউকে অপমান করা, কারো বিশ্বাসকে আঘাত করা শাস্তিযোগ্য অপরাধ। বাউল আবুল সেই অপরাধ করে পরিস্থিতি উস্কে দিয়েছে। তাই বাউল আবুল এবং এখন যারা তার পক্ষ নিচ্ছে তাদের কোনো রাজনৈতিক হীন অভিলাষ আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এবং এই ঘটনায় সাধারণ জনতার ওপরে দোষারোপের রাজনীতি চলছে, পুলিশি হয়রানির যে পাঁয়তারা চলছে তা রোধ করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)