দ্বীপ জেলা ভোলার প্রচুর সম্ভাবনা রয়েছে -বেজা চেয়ারম্যান
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেছেন, ভোলা একটি দ্বীপ জেলা হলেও এখানে প্রচুর সম্ভাবনা রয়েছে। এখানকার গ্যাস ব্যবহার করে যদি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যায় তাহলে বিভিন্ন ইন্ড্রাস্ট্রি তৈরি করা সম্ভব।
তিনি গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোলা সদরের শিবপুর ইউনিয়নে মেঘনা নদীর পাড়ে প্রস্তাবিত ‘ভোলা ইকো-ডেভেলপমেন্ট বেসরকারি অর্থনৈতিক অঞ্চল’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, এখানে বেসরকারিভাবে ১০২ একর জমিতে এই অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। পাশাপাশি সরকারিভাবে আরো একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সরকারি পরিকল্পনা রয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।