দ্বীন ইসলাম নিয়ে কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে ভারতীয় পুরোহিতের কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীরা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালিত হয়।
এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’, ‘দ্বীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘মোদির দালালেরা হুঁশিয়ার সাবধানে’, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো’ ইত্যাদি স্লোগান ও লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ভারতের পুরোহিত দ্বীনি অনুভূতিতে কটূক্তি করে যে কথা বলেছেন সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। ভারত সেকুলারিজমের নামে অন্য ধর্মের উপর বারবার আঘাত করতে পারে না।
ভারত ও ইজরাইলকে বর্বর আখ্যা দিয়ে তারা বলেন, বিশ্বের ইতিহাসে দুইটা বর্বর জাতি রয়েছে, ইসরাইল আর ভারত। ইসরায়েল যেভাবে অন্য রাষ্ট্রকে গ্রাস করে ভারতও আমাদের গ্রাস করতে চায়। ভারত আমাদের আগস্টে বন্যার মধ্যে রেখে অমানুষের পরিচয় দিয়েছি। এখন তারা দ্বীনি অনুভূতিতে আঘাত দিয়ে বর্বর জাতি হিসেবে সবার মাঝে প্রমাণ দিয়েছে। ভারতের পুরোহিত বাজে মন্তব্য করেছে এবং বিজেপি সরকার তা সমর্থন দিয়ে গেছে। যা একটা সভ্য জাতির পক্ষে সম্ভব না। যুগে যুগে দ্বীন ইসলাম নিয়ে মিথ্যাচার করেছিল পরবর্তীতে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
সমাবেশে শিক্ষার্থীরা আরও বলেন, সারাবিশ্বে নূর নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে যারা অপমান করবে তাদের বিরুদ্ধে মুসলমানরা সবসময় প্রস্তুত। দেশ থেকে স্বৈরাচার হটিয়েছি ভারতের দালালকেও হঠাতে সময় নিব না। প্রতিবাদ সমাবেশে প্রায় পাঁচশতাধিক শতাধিক রাবি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেফতার
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)