প্রবল বৃষ্টিতে অচল মুম্বাই, ব্যাপক ক্ষয়ক্ষতি
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ রবি , ১৩৯২ শামসী সন , ২৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় অন্তত চার জন প্রাণ হারিয়েছে। জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। দুর্যোগের কারণে গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
দেশটির কর্মকর্তারা জানিয়েছে, বৃষ্টিজনিত কারণে চার জন মারা গেছে।
গত বুধবার সন্ধ্যায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল প্রায় ২শ’ ৭৫ মিলিমিটার। তুমুল বৃষ্টিতে শহরের ট্র্যাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ে।
আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় শহরব্যাপী জরুরি সংকেত জারি করেছে কর্তৃপক্ষ। এসময় মানুষকে বাড়িতে অবস্থান করার অনুরোধ করা হয়েছে। আজ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। আর মাছ-শিকারিদের উপকূল থেকে দূরে থাকার আহ্বান করেছে কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ড্রোন ফুটেজ থেকে দেখা গেছে, প্লাবিত মহাসড়কে যানবাহনের জটলা বেঁধে আছে। অনেক চালককে তখনও গাড়ির ভেতরে বসে থাকতে দেখা যায়। আবার ত্যক্তবিরক্ত অনেক চালক গাড়ি ফেলেই চলে গেছে। যানবাহন না থাকায় ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করতে বাধ্য হয় লাখো মানুষ।
ভারতের আবহাওয়া অধিদফতর এক বিবৃতিতে জানিয়েছে, এবারের বৃষ্টির মৌসুম স্বাভাবিকের চেয়েও এক সপ্তাহ বেশি সময় চলছে।
এদিকে, আবহাওয়া কার্যালয় থেকে অন্য এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের কিছু অংশে বৃহস্পতিবার মুষলধারে বৃষ্টি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেফতার
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)