অভিনব কৌশলে প্রতারণা:
দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করে ইসরায়েলিরা!
, ৩১ মার্চ, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরান থেকে কোনো মিসাইল বা ড্রোন হামলা করা হলে সন্ত্রাসী ইসরায়েলের প্রায় সব জায়গায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এতে করে সাধারণ ইসরায়েলিরা দ্রুত বোমা শেল্টার বা আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য যে যেখানেই থাকে, ছুটাছুটি শুরু করে।
আর এ বিষয়টিরই অপব্যবহার করছে ইসরায়েলি নাগরিকরা। সন্ত্রাসী ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল-১৩ জানিয়েছে, অনেকে দোকান থেকে পণ্য নেয় এবং রেস্তোরাঁয় গিয়ে খাবার খায়, এরপর তারা ইরানের হামলার জন্য অপেক্ষা করতে থাকে। অর্থাৎ সাইরেন বাজার জন্য অপেক্ষা করে।
যখন সাইরেন বেজে ওঠে তখন দোকান ও রেস্তোরাঁকর্মীসহ সবাই দ্রুত দৌড়ে আশ্রয় কেন্দ্রে চলে যায়, আর এটিরই সুযোগ কাজে লাগায় তারা। ওই সময় আশ্রয় কেন্দ্রে যাওয়ার ছলে বিল না দিয়ে চলে যায় তারা।
গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। যুদ্ধের প্রথম থেকেই ইরান প্রতিদিন মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েলে। এতে করে কিছুক্ষণ পর পর ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
চ্যানেল-১৩ বলেছে, সুবিধাবাদীরা এমন দুঃসময়ের সুযোগ নিচ্ছে। যা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি করছে। যা দিনে দিনে বেড়ে চলছে। সূত্র: চ্যানেল-১৩
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরান যুদ্ধ অব্যাহত থাকলে ৬ মাসের মধ্যে ‘সম্পূর্ণ পতন’ ঘটবে যুক্তরাষ্ট্রের -মার্কিন বিশেষজ্ঞ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে ইরানি হামলায় ধ্বংস হয় ৫০ কোটি ডলারের মার্কিন নজরদারি বিমান
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় জ্বলছে ইসরাইলের হাইফা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের কটাক্ষ!
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি স্বার্থে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র, সাবেক মার্কিন সেনাদের দাবি -হাসপাতালগুলো যুদ্ধাহত মার্কিন সেনাদের ভিড়ে পূর্ণ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যোদ্ধাদের হামলার পর পুড়ে অঙার হওয়া দখলদারদের সামরিক যান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)