চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযান
দেড় মাসে ৫২ কোটি টাকার মালামাল জব্দ, আটক ১৫২
চুয়াডাঙ্গা সীমান্তে গত দেড় মাসে অভিযান চালিয়ে ৫২ কোটি ৯ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৫২ জনকে আটক করা হয়।
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিজিবি-৬ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর হতে ১০ নভেম্বর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের অধীন ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে ১৫২ জন আসামিসহ প্রায় ৫২ কোটি ৯ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
জব্দকরা মালামালের মধ্যে রয়েছে- ৯ কেজি স্বর্ণ, ৫টি বিভিন্ন প্রকারের অস্ত্র ও ৬ রাউন্ড গুলি। এছাড়া, মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার ৯৪৬ বোতল মদ, ১ হাজার ১৬ বোতল ফেন্সিডিল, ৭ কেজি ক্রিস্টাল মেথ, ১৮৯ কেজি গাঁজা, ৬১ হাজার ২৬০টি ইয়াবা ট্যাবলেট ও ৩ লাখ ২ হাজার ২২৮টি অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেটসহ প্রায় ৩০ কোটি ২৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের অধীন কুষ্টিয়া ও খুলনা দুটি সেক্টরের আওতায় ৭টি ব্যাটালিয়ন ও ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। এসব টহলের পাশাপাশি বিশেষ অভিযান, তল্লাশি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সীমান্ত অপরাধ দমন ও দেশের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের বুলডোজার ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের ধারণ করা দৃশ্য
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রকৌশলী বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিআরটি চালুর দাবি, অনিয়ম তদন্তে কমিশন গঠনের আহ্বান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে বহুতল ভবন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীজুড়ে পুলিশের নজরদারি-তল্লাশি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থেমে নেই নিষিদ্ধ আ.লীগের ককটেল ও আগুন সন্ত্রাস
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রলীগ-আ. লীগ জামাতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে -রাশেদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভোক্তা অধিকারের দেশব্যাপী অভিযানে ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপের ৩ দেশে বোমা হামলার হুমকি, খালি করা হলো শত শত স্কুল
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












