দেশে ৭ কোটি মানুষ ক্ষুধায় ধুঁকছে -আ স ম রব
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বাংলাদেশে কমপক্ষে সাত কোটি মানুষ প্রতিনিয়ত ক্ষুধায় ধুঁকছে। তারা তিন বেলা ন্যূনতম খাবার জোগাড় করতে পারছে না। এ বিরাট জনগোষ্ঠী সরকারের তথাকথিত উন্নয়নের মহাসড়কের বাইরে অবস্থান করছে।তিনি বলেন, বাংলাদেশ এখন ক্ষুধাপীড়িত দেশ।
গতকাল জুমুয়াবার পুরানা পল্টন মোড়ে জেএসডি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আ স ম রব বলেন, বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা দারিদ্রসীমার নীচে এবং বিপর্যস্ত জনগোষ্ঠীর শিক্ষা, মৌলিক স্বাস্থ্যব্যবস্থার অভাবসহ নানামুখী বঞ্চনা নিয়ে চিন্তাভাবনার প্রতিফলন বা সার্বিক কোনো কর্মসূচি রাষ্ট্রীয় রাজনীতিতে নেই। কয়েক কোটি মানুষের নিরবিচ্ছিন্ন ক্ষুধাসহ দীর্ঘস্থায়ী অপুষ্টিতে কোনো মনোযোগ দেওয়া হচ্ছে না। বঞ্চিতদের সমস্যা দূর করতে সম্পদের বন্টনে সরকার উদাসীন ও অক্ষম। লুটপাট ও অর্থ পাচার অব্যাহত রাখতে এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সরকার বিরোধী দলের সমাবেশে হামলা করে আন্দোলনকে স্তব্ধ করতে চাচ্ছে। এ অবস্থা উত্তরণে গণমুখী রাষ্ট্র নির্মাণ অনিবার্য হয়ে পড়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।