‘দেশে হিসাবরক্ষণের কারচুপির মাধ্যমে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে’
নিজস্ব সংবাদদাতা:
গত ১৫ বছর ধরে দেশে হিসাবরক্ষণের কারচুপি ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার এবং লুটপাট হওয়ার অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স’-এ সে এই মন্তব্য করেছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভবিষ্যতের পেশাদাররা সততা, জবাবদিহিতা এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সাহায্য করবে।
এছাড়া, বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় দক্ষিণ এশিয়ার সকল দেশকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।