দেশে স্কুটার বিক্রি ৩ মাসে বেড়েছে ৩৫ শতাংশ
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০১ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৮ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিরাপদ ও আরামদায়ক বাহন হিসেবে সবার মধ্যে জনপ্রিয়তার কারণে দেশে চলতি বছরের শুরু থেকে স্কুটার বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
গত জানুয়ারি থেকে স্কুটার বিক্রি ৩০ থেকে ৬৫ শতাংশ বেড়েছে। তবে সামগ্রিকভাবে বেড়েছে ৩৫ শতাংশ।
বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র পরিবেশক এসিআই মোটরস লিমিটেডের নির্বাহী পরিচালক সুব্রত বলে, শহর-গ্রামে স্কুটার ব্যবহার বাড়ছে। কেননা, স্কুটার ভ্রমণ আরামদায়ক।
'কেউ সাশ্রয়ী মূল্য ও ভ্রমণে সুবিধার জন্য স্কুটার কিনছেন। কেউ আবার একে ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে দেখছেন।'
'কিন্তু আমরা এখনো বাজারের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছি' উল্লেখ করে সে আরও বলে, 'কারণ আগেই পুরো টাকা দিতে হয় বলে আমদানি কমে গেছে।'
চেন্নাই-ভিত্তিক বহুজাতিক মোটরসাইকেল প্রস্তুতকারক টিভিএস মোটর কোম্পানি বাংলাদেশের স্কুটার বাজারে প্রায় ৪০ শতাংশ দখল করে আছে। এরপর ৩০ শতাংশ সুজুকির নিয়ন্ত্রণে।
ইয়ামাহা, হোন্ডা, হিরো হোন্ডা, রানার ও ওয়ালটনসহ আন্তর্জাতিক ও স্থানীয় নির্মাতাদের স্কুটারও বিক্রি হচ্ছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত জানুয়ারি থেকে প্রতি মাসে গড়ে ৮৭৫টি স্কুটার বিক্রি হচ্ছে। আগের বছরে একই সময়ে বিক্রি হতো ৬২২টির মতো।
বিদ্যুৎ ও তেলচালিত স্কুটার বিক্রেতা রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, 'দুই ধরনের স্কুটার বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে।'
তিনি আরও বলেন, 'যারা মোটরসাইকেলের চেয়ে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ চান তারা স্কুটার বেশি পছন্দ করেন।'
তার মতে, স্কুটারে দুর্ঘটনার আশঙ্কা কম। তাই এর বিক্রি বেশি।
সুজুকি বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার একেএম তৌহিদুর রহমান বলেন, 'করোনার পর সুজুকি স্কুটারের বিক্রি অনেক বেেেছে।'
টিভিএস অটো বাংলাদেশের প্রধান নির্বাহী বিপ্লব কুমার রায় বলে, 'গত তিন মাসে টিভিএস স্কুটার বিক্রি প্রায় ৬৫ শতাংশ বেড়েছে।'
গত জানুয়ারি থেকে টিভিএস প্রতি মাসে ৫০০ স্কুটার বিক্রি করেছে। আগে বিক্রি হতো ৩০০টি।
বিক্রি উল্লেখযোগ্য হারে বাড়লেও বর্তমানে মোট মোটরসাইকেল বাজারে স্কুটারের বিক্রির হার মাত্র দুই শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)