দেশে ‘আমরা আর মামুরা স্টাইলে’ নির্বাচনের অপচেষ্টা চলছে -রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ আওয়ামী লীগ সরকার দেশে ‘আমরা আর মামুরা স্টাইলে’ নির্বাচন করার অপচেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ এ ধরনের নির্বাচন হতে দেবে না।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিএনপির ডাকা ৯ম দফার অবরোধ কর্মসূচির প্রথম দিনে কাকরাইল থেকে শান্তিনগর মোড় পর্যন্ত মিছিল শেষ এসব কথা বলেন তিনি। সরকারের পদত্যাগ, নির্বাচনী তফসিল বাতিল, খালেদা জিয়া ও দলের মহাসচিবসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে মৎস্যজীবী দলের আয়োজনে এই মিছিল হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।