দেশে আন্তর্জাতিক মানের সবুজ কারখানা ২৬৮টি
, ২৪ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পরিবেশবান্ধব শিল্পায়নে বিশ্বের শীর্ষস্থানে অবস্থান আরও মজবুত করলো বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক গ্রিন বিল্ডিং কাউন্সিলের সর্বশেষ তথ্যে জানা গেছে, দেশে এখন মোট ২৬৮টি এলইইডি সনদপ্রাপ্ত (পরিবেশবান্ধব) তৈরি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে ১১৪টি পেয়েছে প্লাটিনাম মানের সনদ এবং ১৩৫টি গোল্ড মানের সনদ।
বিশ্বের শীর্ষ ১০০ পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৬৮টি এখন বাংলাদেশের, যা বৈশ্বিক অঙ্গনে দেশের তৈরি পোশাক শিল্পকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
সম্প্রতি আরও পাঁচটি নতুন কারখানা এ সনদ অর্জন করেছে। এগুলোর মধ্যে তিনটি পেয়েছে প্লাটিনাম সনদ এবং দুটি পেয়েছে গোল্ড সনদ।
এ প্রসঙ্গে বিজিএমইএ’র সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বাংলাদেশ এখন শুধু পোশাক রফতানিতে নয়, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থায়ও বিশ্বের শীর্ষে। আমাদের শিল্প খাত এখন টেকসই উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে, যা আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা আরও বাড়িয়ে তুলছে।
বিশ্লেষকদের মতে, এ অর্জন শুধু সবুজ বিনিয়োগের প্রতিফলন নয়, বরং এটি বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে এক বড় পদক্ষেপ।
বর্তমানে পরিবেশবান্ধব শিল্প স্থাপনে বাংলাদেশকে বিশ্বের আদর্শ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। সবুজ কারখানার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের তৈরি পোশাক শিল্প আরও প্রতিযোগিতামূলক ও ভবিষ্যতনির্ভর হয়ে উঠছে- যা বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও মজবুত করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)