দেশের ৪ কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
দেশের ৪ কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, ওষুধ খাওয়া সত্তে¦ও রোগ নিয়ন্ত্রণ করতে পারছেন না ৮৫ শতাংশ মানুষ।
জনস্বাস্থ্যবিদরা বলছেন, অনিয়ন্ত্রিত খাদ্যাভাস ও জীবনাচরণ, বায়ু দূষণ উচ্চ রক্তচাপের ঝুকিঁ বাড়ায়। মানুষকে সচেতন করে এই রোগের প্রকোপ ও ঝুকিঁ কমিয়ে আনা সম্ভব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে, বর্তমানে দেশের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। তাদের মধ্যে অর্ধেক মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ রয়েছে। ২০১৯ সালে প্রায় তিন লাখ মানুষের মৃত্যুর পেছনে উচ্চ রক্তচাপজনিত কারণ ছিল ৫৪ শতাংশ ।
সর্বশেষ জনমিতি ও স্বাস্থ্যজরিপ বলছে, প্রতি ১০টির মধ্যে ৭টি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হলেও উচ্চ রক্তচাপ নির্ণয় ও ব্যবস্থাপনা গাইডলাইন রয়েছে মাত্র ১৭ শতাংশ স্বাস্থ্যকেন্দ্রে।
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসুচির অধীনে দেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের ওষুধের তালিকায় উচ্চ রক্তচাপের ওষুধ অন্তর্ভুক্ত করা হলেও বাজেটের অভাবে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।