সম্পাদকীয়-২
দেশের ১০ কোটিরও বেশী শীতার্ত দরিদ্র জনসাধারণের জন্য মাত্র ১৫ কোটি টাকার কম্বল বরাদ্দ করা চরম বৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘন পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের চেতনার সাথে চরম সাংঘর্ষিক খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনা ও জজবা ধারণ করে এর অবসান ঘটাতে হবে ইনশাআল্লাহ
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
প্রকৃতির নিয়ম মেনে আমাদের দেশে ফি বছর শীত আসে, আবার চলেও যায়, কিন্তু শীতকালে আমাদের দেশের দরিদ্র মানুষের দুর্ভোগ যেন শেষই হয় না। প্রতিবছর কমবেশি একই চিত্র দেখা যায়। এবারও এরই মধ্যে শীতের তীব্রতা এবং দুর্ভোগ একই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে প্রকট হয়ে উঠেছে।
এ মৌসুমে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে আগেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে ১২টি শৈত্যপ্রবাহ ও শিলাবৃষ্টি হতে পারে। ইতিমধ্যে তাপমাত্রা ১২ নিচে নেমে এসেছে। এ অবস্থায় শীত ব্যবস্থাপনায় প্রস্তুতির চরম ঘাটতি দেখা যাচ্ছে।
এ বছর শীত এসেছে যেন মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে। এমনিতেই মূল্যবৃদ্ধির চাপে মানুষ দিশেহারা। সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। খেটে খাওয়া মানুষেরা জীবনধারণের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে শীতের তীব্রতা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। শীতের সময় ঘর থেকে বের হওয়া খুবই কষ্টদায়ক। কিন্তু তার মধ্যেও সংসার চালাতে ও পেটের ক্ষুধা নিবারণের জন্য কাজের সন্ধানে তাদের বের হতে হচ্ছে। এটা যে কী কষ্টের, তা বলে বোঝানো যাবে না!
তীব্র শীতেও সংসার চালাতে কাজের সন্ধানে বের হতে হচ্ছে খেটে-খাওয়া মানুষকে।
এ পরিস্থিতিতে গরিব মানুষগুলোর কী হবে? ক্ষুধা নিবারণই যেখানে কষ্টসাধ্য, সেখানে শীতবস্ত্র জোগাড় হবে কীভাবে?
শীতার্তদের জন্য ১৫ কোটি টাকার কম্বল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুঃস্থদের মাঝে এই কম্বল বিতরণ করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এসব কম্বল কিনবে।
এতে বলা হয়েছে, ৮ বিভাগের ৬৪ জেলার ৪৯৫ উপজেলায় ৩ লাখ টাকা করে ১৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অভিজ্ঞতায় দেখা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জেলা পর্যায়ে পাঠানো টাকায় যে কম্বল কেনা হয় তাতে শীত কিছুই মানে না। এসব কম্বলে শীত নিবারণের মূল উপাদান উলের অস্তিত্বই থাকে না। কুড়িগ্রামের বাসিন্দা নুর হোসেন বলেন, ‘দুই পাটের (স্তর) হলে ভালো হতো। কম্বল খুবই পাতলা, আর আকারও অনেক ছোট। একজনের বেশি থাকা যায় না।’
ঠাকুরগাঁওয়ের আবদুর রহমান বলেন, ‘শীতে সরকারিভাবে যে কম্বল দেওয়া হয়, তা খুবই নিম্নমানের। গত বছর ৫০০ টাকা থেকে ৭০০ টাকায় যে কম্বল বিক্রি হয়েছে, তা সরকারি কম্বলের চেয়ে অনেক ভালো।’
উল্লেখ্য শীত বস্ত্র নাগরিকের মৌলিক অধিকার। সে অধিকার পূরণে মাত্র ১৫ কোটি টাকা বরাদ্দ দেশের দরিদ্র সাধারণের প্রতি কঠিন উপহাসের শামিল। এটা বরদাশতের বাইরে। পবিত্র কুরআন শরীফে ইরশাদ মুবারক হয়েছে, তোমরা জালিমও হয়ো না, মজলুমও হয়ো না।
এটা চরম বৈষম্যের প্রমাণ। গত একনেক বৈঠকে প্রধান উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেশসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে ৪০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
অপরদিকে সারাদেশের প্রায় ১০ কোটি শীতার্ত দরিদ্র জনগণের জন্য মাত্র ১৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এটা পার্বত্য চট্টগ্রামের জন্য চট্টগ্রাম নির্ভর উপদেষ্টা সরকারের বিশেষ পক্ষাপাতিত্ব এবং সমতল ভূমির জনগণের প্রতি চরম বৈষম্য। যা বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের আদর্শের সাথে চরম সাংঘর্ষিক। সুতরাং এটা হতে পারে না। শীতার্ত দরিদ্র জনসাধারণের জন্য শীত-বস্ত্রসহ জীবন-জীবিকার জন্য প্রয়োজনে ৫ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ দিতে হবে ইনশাআল্লাহ।
মূলত, এসব বিষয় বাস্তবায়নের অনুভূতি ও দায়িত্ববোধ আসে পবিত্র ঈমান ও পবিত্র দ্বীন ইসলাম উনাদের খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনা ও জজবা এবং পরিক্রমা থেকে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেরো হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাধারণ প্রসব প্রক্রিয়ায় সরকারের শুভবুদ্ধি তখন শুদ্ধ হবে যখন সিজার সিন্ডিকেটকে সরকার শক্ত হাতে নির্মূল করতে পারবে
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬০ হাজার কোটিতেও ঢুকছে বন্যার পানি বছরে ক্ষয়ক্ষতি প্রায় ২০ হাজার কোটি টাকা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুদ্র ও কুটির শিল্পের রফতানির সম্ভাবনার সব বাধা দূর করে সোনালী সমৃদ্ধি এনে সর্বনাশা ঋণের খপ্পর থেকে দেশকে বাচাতে সরকারকে সক্রিয় হতে হবে।
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু শাবাবী আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












