দেশের প্রায় ৫০০ থানার গাড়ি পোড়ানো হয়েছে
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশের প্রায় ৫০০ থানার গাড়ি পোড়ানো হয়েছে বলে সাংবাদিদের জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এসব থানায় গাড়ি রিপ্লেস করা হয়েছে। শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন সব থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। সব স্টেকহোল্ডারদের নিয়ে পুলিশ কাজ করছে।
আইজিপি আরও বলেন, পুলিশ জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেছেন। সাধারণ মানুষের সমস্যা সমাধানে পুলিশ বাহিনী কাজ করছে। পুলিশের কার্যক্রমে গতি ফিরেছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারের ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, পুলিশ সদর দফতরের তথ্যানুযায়ী, দেশে পুলিশের মোট ৬৩৯টি থানা আছে। এর মধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানা এবং জেলার ৫২৯টি থানা রয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।