কুরবানীর পশুর হাট:
দেশের কোটি কোটি মুসলমানদের দাবি অগ্রাহ্য করছে সরকারি কর্মকর্তারা!
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৭ জুন, ২০২৩ খ্রি:, ১৩ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
আজ এক দুই দিন থেকে নয়, যখন থেকে সরকার কুরবানীর হাট কমানো ও হাটগুলোকে শহরের বাইরে নেয়ার পরিকল্পনা করছে, তখন থেকেই দেশের সকল শ্রেণীর মুসলমানরাই এ বিষয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে আসছেন। তারা বিভিন্নভাবে সরকারি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়টি বুঝানোর চেষ্টা করে আসছেন। কিন্তু এ রকম একটি গণদাবিকে সরকারি আমলারা অগ্রাহ্য করেই আসছে। এ পর্যন্ত তারা কুরবানীর হাট বৃদ্ধি করা তো দূরের কথা, বরং আরো কমিয়ে দেয়ার চিন্তা ভাবনা করছে। সিটি কর্পোরেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা জনগণের এ দাবিকে বুঝতে পেরে ও জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে ২০১৬ সালে সরকারের নিকট আরো কয়েকটি কুরবানীর পশুর হাট বৃদ্ধির জন্য আবেদনও করেছিলেন। তাদের এ দাবির প্রেক্ষিতে বাণিজ্য মেলার মাঠটিকে বরাদ্দ দেয়া হলেও কুরবানীবিরোধী কুচক্রী মহলের ষড়যন্ত্রে সে বরাদ্দও বাতিল করে দেয়া হয়।
দেখা যাচ্ছে, সরকারি অধিকাংশ কর্তারা কুরবানীর হাট বৃদ্ধির বিষয়ে জনগণের দাবি সম্পূর্ণভাবেই অবগত আছে। কিন্তু কোনো একটি বিশেষ মহলের ভয়ে বা চাপের কারণে তারা দেশের কোটিকোটি মুসলমানদের দাবিকে অগ্রাহ্য করে যাচ্ছে। অথবা এমনও হতে পারে সরকারি মূল কর্তাব্যক্তিদের আশেপাশে যেসব সহকারী আছে তাদের মাঝেই হয়তো ঘাপটি মেরে আছে ষড়যন্ত্রকারীরা। যারা কিনা মন্ত্রী এমপিদের নিকট ভুল বা বিকৃত সংবাদ পরিবেশন করছে। অর্থাৎ জনগণের প্রকৃত দাবি কি সেটা তাদের জানতে দিচ্ছে না।
তবু আমরা বলবো, সরকারি কর্মকর্তাদের উচিত অতিশীঘ্রই দেশের কোটিকোটি মুসলমানদের দাবি ইচ্ছা আকাঙ্খাকেই প্রাধান্য দিয়ে কুরবানীর হাট বৃদ্ধি করা ও মানুষ যাতে নির্বিঘেœ নিজেদের সুবিধামত স্থানে জবাই করতে পারে সে ব্যবস্থা করা। সরকারি কর্মকর্তাদের এটা মনে রাখতে হবে, অমুক তমুককে খুশি করতে গিয়ে মুসলমানদের কষ্ট দিলে তার জন্য অত্যন্ত কঠিন কাফফারা দিতে হবে। কারণ মুসলমানদের একমাত্র মালিক ও জিম্মাদার হচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামীন; উনার ধরা অত্যন্ত কঠিন।
-আবুল কালাম আর রাযী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












