দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম, ভরি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৬১৮ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।
গত সোমবার (১৩ই অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এবং গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) থেকেই এই নতুন দাম কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (খাঁটি সোনা) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।