দেশীয় উৎপাদন আরও কমছে, গ্যাস সংকট কাটছে না
, ১৫ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
‘আমরা আমাদের গ্যাস সরবরাহের ৩০ শতাংশ আমদানি করি। এফএসআরইউ না থাকায় আমাদের গ্যাসের ১০ শতাংশ ঘাটতি রয়েছে। এছাড়া আমাদের স্থানীয় গ্যাস উৎপাদনও কমে যাচ্ছে।’
সরকারের পক্ষ থেকে রমজান মাস ও সেচ মৌসুমে গ্যাস সরবরাহ বাড়ানোর আশ্বাস দেওয়া হলেও শিগগিরই গ্যাস সংকট কাটছে না।
দুটি এফএসআরইউয়ের (ভাসমান টার্মিনাল) মধ্যে একটির রক্ষণাবেক্ষণ চলছে, মার্চের প্রথম সপ্তাহে যার কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে এপ্রিলের আগে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হচ্ছে না।
পাশাপাশি, দেশীয় গ্যাসের উৎপাদনও কমেছে। ফলে গ্যাসের সংকট চলছে আবাসিক, শিল্প-কারখানা, সার ও বিদ্যুৎ খাতে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল বুধবার বলেছেন, ৩০ মার্চের আগে সামিট পরিচালিত এফএসআরইউটির কার্যক্রম শুরুর সম্ভাবনা নেই।
গ্যাস ও জ্বালানি সরবরাহ সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, 'আমরা আমাদের গ্যাস সরবরাহের ৩০ শতাংশ আমদানি করি। এফএসআরইউ না থাকায় আমাদের গ্যাসের ১০ শতাংশ ঘাটতি রয়েছে। এছাড়া আমাদের স্থানীয় গ্যাস উৎপাদনও কমে যাচ্ছে।'
দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানা থেকে স্থানীয় গ্যাসের ৫০ শতাংশের বেশি উৎপাদন করে শেভরন। গ্যাসক্ষেত্রটির ২৬টি কূপের উৎপাদন ক্ষমতা দৈনিক এক হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে এই গ্যাসক্ষেত্র থেকে দৈনিক এক হাজার থেকে এক হাজার ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।
অথচ, ২০২২ সালে যখন গ্যাসের তীব্র সংকট দেখা দেয়, তখন সক্ষমতার চেয়েও বেশি উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)