দেশজুড়ে অসহযোগ আন্দোলন: সংঘর্ষ আর গোলাগুলিতে নিহত অর্ধশতাধিক
, ২৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৫ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
অসহযোগ কর্মসূচি ও সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচিতে গতকাল সন্ধ্যা পর্যন্ত অন্তত অর্ধশতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানী ঢাকায় সংঘর্ষ হলেও বেশিরভাগ মৃত্যুই ঘটেছে ঢাকার বাইরের জেলাগুলোতে।
নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৫ জন, সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ মোট ২২ জন, কিশোরগঞ্জে ৪ জন, রাজধানী ঢাকায় ৪ জন, বগুড়ায় ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ২ জন, কুমিল্লায় পুলিশ সদস্যসহ ৩ জন, জয়পুরহাটে ১ জন, হবিগঞ্জে ১ জন ও বরিশালে ১ জনসহ ৭০ জন নিহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিকেল তিনটা পর্যন্ত রাজধানীর শাহবাগ, শনির আখড়া, নয়াবাজার, ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরি, পল্টন, প্রেসক্লাব এবং মুন্সিগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ৫৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
সিরাজগঞ্জে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ, নিহত ৭
সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে এ পর্যন্ত সাতজনের মৃত্যু খবর পাওয়া গেছে।
জানা যায়, রায়গঞ্জের ধানগড়া এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা পিছু হটে পাশের রায়গঞ্জ প্রেসক্লাবে ঢুকে পড়েন। এসময় সেখানে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলে তিনজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর এক সাংবাদিকের মৃত্যু হয়।
ফেনীতে শিক্ষার্থীদের আন্দোলনে আ.লীগের হামলা, নিহত ৫:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে ফেনীতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৪টা) এতে ৫ জন নিহত হয়েছেন।
আন্দোলনকারী শিক্ষার্থী, পথচারী ও সাংবাদিকসহ আহত হয়েছেন আরও দুই শতাধিক। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. আসিফ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
দুপুর দেড়টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, দুপুর দেড়টার দিকে শহরের ট্রাংক রোড থেকে দলবল নিয়ে শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক হয়ে মহিপাল যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে গুলি তাক করে সাংবাদিকদের একটি ব্যাংকের ভেতর তাড়া করে মোবাইল, প্রেস জ্যাকেট ও আইডি কার্ড কেড়ে নিয়ে মারধর করেন তারা। পরে মহিপাল এলাকায় পৌঁছালে ছাত্রজনতার ওপর অতর্কিত গুলি ও হামলা চালায় নেতাকর্মীরা। একপর্যায়ে ক্ষমতাসীন দলের আরেকটি পক্ষ শহরের ইসলামপুর রোডে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ও হামলা করে।
টাঙ্গাইলে এমপির বাড়িতে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৪:
টাঙ্গাইলে পৃথক হামলায় এক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ ১৪ জন আহত হয়েছেন। দুপুর ১২টার পর থেকে হামলার ঘটনাগুলো ঘটে। হামলায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনিরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গাড়িতে আগুন দেয়।
নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ গুলি ও হামলা চালিয়েছে বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের।
কুমিল্লায় পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ, পুলিশ সদস্য নিহত:
কুমিল্লার ইলিয়টগঞ্জ পুরনো পুলিশ ফাঁড়ি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় এরশাদ মিয়া নামের এক হাইওয়ে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আগুন দিয়ে ওই পুলিশ কনস্টেবলকে হত্যা করা হয়। নিহত এরশাদ মিয়া ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত ৪:
আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজন আন্দোলনকারী নিহত হয়েছেন। এর মধ্যে তিনজনের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেছে। আরএমও অরুপ পাল বলেছে, অর্ধশতাধিক আহত রোগীকে হাসপাতাল আনা হয়েছে। এর মধ্যে তিনজনকে মৃত পেয়েছি। তারা গুলিবিদ্ধ। এ ছাড়া ঢাকা নেওয়ার পথে একজন মারা গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
না.গঞ্জে রাইফেলস ক্লাব, জেলা পরিষদ ও পুলিশ বক্স ভাঙচুর:
আরও অশান্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। দুপুর সোয়া দুইটার দিকে শহরের চাঁনমারি এলাকায় পুলিশ ও বর্ডার গার্ডের সদস্যদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষ হয়।
অন্যদিকে, দুপুর ১২টার দিকে আন্দোলনকারীদের একটি অংশ শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সভাস্থল হিসেবে পরিচিত রাইফেলস ক্লাবে হামলা চালায়।
ময়মনসিংহে সাবেক প্রতিমন্ত্রীর বাসায় হামলা-ভাঙচুর:
ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বাসায় হামলা চালিয়েছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে বাসার দ্বিতীয় তলার বারান্দার গ্লাস ভাংচুর করা হয়।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ও ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সাবেক ভিপি ফিরোজ আহমেদ। তিনি বলেন, একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ সময় বাসার প্রধান ফটক বন্ধ ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে -প্রধানমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই অন্ততপক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে -রিজভী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে -মন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












