বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন
, ০৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ ছানী, ১৩৯৪ শামসী সন , ২১ জুলাই, ২০২৬ খ্রি:, ০৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের বাণিজ্য সংগঠনগুলোর পরিচালনা ব্যবস্থা, নির্বাচন পদ্ধতি ও সদস্য ফি নির্ধারণে একাধিক পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫’ সংশোধনের খসড়া প্রস্তুত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। খসড়াটি জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হয়েছে এবং আগামী ২৫ জুলাই পর্যন্ত অংশীজনদের মতামত নেওয়া হবে।
প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বাণিজ্য সংগঠনের সভাপতি, সহ-সভাপতি ও অন্যান্য নির্বাহী পদে সরাসরি ভোটের বাধ্যবাধকতা আর থাকছে না। পরিবর্তে সংশ্লিষ্ট সংগঠনের সংঘবিধি ও সংঘস্মারকে যেভাবে নেতৃত্ব নির্বাচনের বিধান থাকবে, সেই পদ্ধতিতেই নির্বাচন করা যাবে।
এ পরিবর্তন কার্যকর হলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-সহ বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশন নিজেদের প্রয়োজন অনুযায়ী নেতৃত্ব নির্বাচনের কাঠামো নির্ধারণের সুযোগ পাবে।
খসড়া অনুযায়ী, এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের আকারও কিছুটা বাড়ানো হচ্ছে। বর্তমানে ৪৬ সদস্যের পর্ষদকে ৪৮ সদস্যে উন্নীত করার প্রস্তাব রয়েছে। এর মধ্যে নতুন করে দুটি সহ-সভাপতির পদ যুক্ত হবে।
প্রস্তাবিত কাঠামোয় সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও চার সহ-সভাপতি ছাড়াও ৪২ জন পরিচালক থাকবেন। এদের মধ্যে ৩০ জন নির্বাচিত হবেন চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে। এছাড়া, চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে পাঁচজন করে মোট ১০ জন এবং নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আরো দুইজন মনোনীত পরিচালক রাখার প্রস্তাব করা হয়েছে। নির্বাচিত পরিচালকেরা ২২ জনের একটি তালিকা সরকারের কাছে পাঠাবেন, সেখান থেকে সরকার ১২ জন মনোনীত পরিচালক চূড়ান্ত করবে।
খসড়ায় সদস্য ভর্তি ফি ও বার্ষিক চাদা নির্ধারণের ক্ষমতা আবারো সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের হাতে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। গত বছরের বিধিমালায় সরকার নির্ধারিত ফি ও চাদার বিধান ছিল, যা নিয়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন আপত্তি জানিয়েছিল।
এছাড়া, এফবিসিসিআইয়ের অধীন চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোর বার্ষিক চাদা কমানোরও প্রস্তাব রয়েছে। উদাহরণ হিসেবে, ‘ক’ শ্রেণির চেম্বারের বার্ষিক চাদা ১ লাখ টাকা থেকে কমিয়ে ৬০ হাজার টাকা এবং ‘ক’ শ্রেণির অ্যাসোসিয়েশনের চাদা ৭৫ হাজার টাকা থেকে কমিয়ে ৪৫ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সাধারণ পরিষদের সদস্যদের এককালীন নিবন্ধন ফি ২০ হাজার টাকা থেকে ১০ হাজার টাকায় নামানোর প্রস্তাব রয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, কোনো ব্যবসায়ীর একাধিক সদস্যপদ থাকলেও তিনি নির্বাচনে একটির বেশি ভোট দিতে পারবেন না। বর্তমানে বিভিন্ন সংগঠনে একাধিক সদস্যপদের বিপরীতে একাধিক ভোট দেওয়ার সুযোগ রয়েছে।
সংঘবিধি ও সংঘস্মারক সংশোধনের প্রক্রিয়াও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সংগঠনের নিজস্ব সংঘবিধিতে নির্ধারিত উপস্থিতি নিশ্চিত করে দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিতে সংশোধনী অনুমোদন করা যাবে। আর সংঘবিধিতে এ বিষয়ে কোনো বিধান না থাকলে বৈধ এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি এবং উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন হবে।
যৌথ চেম্বারের ক্ষেত্রেও শর্ত শিথিল করা হচ্ছে। বর্তমানে প্রতি পাঁচজন বাংলাদেশি সদস্যের বিপরীতে অন্তত দুজন বিদেশি সদস্য থাকার বাধ্যবাধকতা রয়েছে। নতুন প্রস্তাবে শুধু সংশ্লিষ্ট দেশের অন্তত দুজন ব্যবসায়ী সদস্য থাকলেই হবে। সদস্যপদের অন্যান্য বিষয় সংশ্লিষ্ট চেম্বারের সংঘবিধি অনুযায়ী নির্ধারিত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে -প্রধানমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই অন্ততপক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে -রিজভী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে -মন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমদানি করা হলুদরঙা কাঁচা খেজুর আরবীয় বলে বিক্রি!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












