অযত্নে ধ্বংসের পথে রংপুর চিনিকলের হাজার কোটি টাকার সম্পদ
গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলটি প্রায় পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে। উত্তরবঙ্গের এই অর্থনৈতিক চালিকাশক্তিটি বন্ধ হয়ে যাওয়ার ফলে কারখানা প্রাঙ্গণে এখন কেবলই সুনসান নীরবতা।
, ০৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ২২ জুলাই, ২০২৬ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সাইরেনের আওয়াজে একসময় প্রতিদিন ভোরে মেহনতী মানুষের কোলাহলে জেগে উঠত পুরো জনপদ। আখের ট্রাক আর ট্রলির দীর্ঘ সারি, চিমনি থেকে ওঠা অবিরাম ধোঁয়া আর দেশীয় চিনির গন্ধে মুখরিত থাকত পুরো এলাকা। এখন আর সেই সাইরেন বাজে না, আখবাহী ট্রাকের চলাচল নেই, চিমনির ধোঁয়াও মিলিয়ে গেছে বাতাসে।
চিনিকলটি বন্ধ থাকার কারণে একদিকে যেমন বন্ধ রয়েছে দেশীয় চিনির উৎপাদন, অন্যদিকে খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে ভিজে অযত্ন ও অবহেলায় নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি ও যানবাহন। উত্তরের এই বিস্তীর্ণ জনপদের অর্থনীতির ভিত যে কারখানা মজবুত করেছিল, তা আজ জং ধরে ধ্বংসের মুখে পড়লেও বিপুল এ সম্পদ রক্ষায় কার্যকর কোনো উদ্যোগ নেই।
স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক এবং সাধারণ মানুষের মতে, এই চিনিকলটি শুধু একটি কারখানা নয়; এটি ছিল উত্তরবঙ্গের হৃদস্পন্দন। এখানকার মানুষের অর্থনৈতিক চাকা সচল রাখতে এবং শ্রমজীবীদের জীবিকার তাগিদে মিলটি দ্রুত পুনঃচালু করা জরুরি।
রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি ও মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সুফিয়ান সুজা বলেন, ‘রংপুর চিনিকল উত্তরের অর্থনীতির চালিকাশক্তি। এই কারখানা সচল হলে এখানকার শ্রমিক-কর্মচারীসহ সর্বস্তরের মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’
জ্যেষ্ঠ সাংবাদিক ও ব্যবসায়ী মনজুর হাবীব মনজু বলেন, ‘এই চিনিকলের সব কিছুই প্রস্তুত আছে। শুধু মিলটিতে ৬০ থেকে ৭০ কোটি টাকা নতুন করে বিনিয়োগ করলে এটি আবারো আগের অবস্থানে ফিরে যেতে পারবে।’
চিনিকলের বর্তমান ইনচার্জ এবং স্থানীয় সংসদ সদস্যের মতে, কারখানাটি পুনরায় চালু করার মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও প্রযুক্তিগত সক্ষমতা এখনো বিদ্যমান রয়েছে।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, ‘চিনিকলটি তৃতীয় ধাপে চালুর ব্যাপারে সরকারের সিদ্ধান্ত নেয়া আছে। এখন চ্যালেঞ্জটা হচ্ছে এটি দ্বিতীয় ধাপে চালু করা যায় কি না। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এবং শিল্পমন্ত্রীকে জানানো হয়েছে, ৬ মাস মিলটি চালু রাখার জন্য যে পরিমাণ আখ প্রয়োজন, তা রংপুর চিনিকলের আছে। মিলের যে অবকাঠামো, যন্ত্রাংশ ও যানবাহন আছে, তা দিয়ে ৪ থেকে ৫ মাস মিলটি সচল রাখতে পারলে চিনি উৎপাদন করে লাভ করা সম্ভব।’
রংপুর চিনিকলের ইনচার্জ মোহাম্মদ শাহিনূল ইসলাম বলেন, ‘মিলের যন্ত্রপাতি ও অপারেশনের প্রধান স্থানগুলো সঠিকভাবে মেরামত করে এবং জনবলকে দক্ষভাবে কাজে লাগাতে পারলে মাত্র ৪ থেকে ৫ মাস কারখানাটি নিরবচ্ছিন্নভাবে চালিয়ে এটিকে একটি লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব।’
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম বেনজামিন রিয়াজী মোবাইল ফোনে সময় সংবাদকে বলেন, ‘বন্ধ থাকা অন্যান্য চিনিকলসহ সব ধরণের শিল্পকারখানা পুনঃচালু করার বিষয়ে সরকারের একটি নীতিগত ভাবনা ও উদ্যোগ রয়েছে।’
১৯৫৪ থেকে ১৯৫৭ সালের মধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে প্রতিষ্ঠিত হয় রংপুর চিনিকল। ১৯৫৭-৫৮ মাড়াই মৌসুমে এই চিনিকলে চিনি উৎপাদন শুরু হয়। ১ হাজার ৯২৫ দশমিক ৩৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই চিনিকলের বার্ষিক চিনি উৎপাদন সক্ষমতা ১৫ হাজার মেট্রিক টন। ২০২০ সালের বুধবার (২ ডিসেম্বর) এই চিনিকলের আখ মাড়াই স্থগিত ঘোষণা করে তৎকালীন সরকার।
মাড়াই বন্ধ থাকলেও কারখানাটিতে এখনো ৯২ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। দীর্ঘ কয়েক দশক ধরে এটি এই অঞ্চলের লাখ লাখ আখচাষী ও শ্রমিকের রুটি-রুজির প্রধান উৎস হিসেবে কাজ করেছে। বর্তমানে কারখানাটিকে পুনরায় সচল করে উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া অর্থনৈতিক গৌরব ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিএমপির অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেপ্তার
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা না করত, আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিলাম জটে চট্টগ্রাম বন্দরে আটকে আছে হাজার কোটি টাকার পণ্য
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে: বিমানমন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরেছেন বাংলার জয়যাত্রার নাবিকেরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে রক্তাক্ত যাত্রীর চোখ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চাশ শয্যার অবকাঠামোয় চলছে গাইবান্ধার ২৫০ শয্যার হাসপাতাল
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচন আইনে সেনাবাহিনীকে যুক্ত করতে চায় ইসি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাড়ে ৩ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












