‘দুষ্কৃতিকারীরা দেশে রক্তপাত করছে কিন্তু ধরা পড়ছে না কেন’
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, দুষ্কৃতিকারীরা সারা দেশে রক্তপাত করছে, কিন্তু ধরা পড়ছেনা কেন? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, আগেতো এমনটি ছিলো না, অপরাধ করার পর কয়েকদিনের মধ্যে তাদের খুঁজে পাওয়া যেতো, ধরা যেতো, একদিন দুদিন অথবা এক মাস তাদের ধরা যেতো ধরা পড়েছেই তারা।
গত রোববার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের সুতার গোপটা এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে আরও বলেন, তারা থেমে নেই, তারা বাংলাদেশকে স্থীতিশীল থাকতে দিবেনা, যারা আশ্রয় দিয়েছে সেখান থেকে দুধ-কলা দিয়ে পোষণ করে সুতার টান দিচ্ছে, চট্টগ্রামের বিএনপি নেতাকে গুলি, ঢাকায় তরুণ ছাত্র নেতা হাদিকে গুলি করে হত্যা আর লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়ীতে আগুন লাগিয়ে শিশু হত্যা একই সুত্রে গাঁথা বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, লুটপাট চালিয়ে অর্থ পাচার বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন ষড়যন্ত্রের জাল বুনছেন, যেনো দেশে কোন নির্বাচন না হতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।