দুর্যোগপূর্ণ আবহাওয়া: কার্গো ভিড়তে না পারায় এলএনজি সরবরাহ হ্রাস
, ২২ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৯ জুন, ২০২৫ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় গ্রিডে নিয়মিত কী পরিমাণ এলএনজি সরবরাহ করা হয় তা দৈনিক প্রতিবেদনে প্রকাশ করে পেট্রোবাংলা। গত দুই দিন পেট্রোবাংলার ওয়েবসাইটে গ্যাস সরবরাহ সংক্রান্ত কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের টার্মিনালে এলএনজিবাহী কোনো কার্গো ভিড়তে পারছে না। এতে করে এলএনজি সরবরাহ কার্যক্রম তীব্রভাবে ব্যাহত হওয়ায় জাতীয় গ্রিডে ব্যাপকভাবে এলএনজি সরবরাহ কমে গেছে।
এতে করে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহে নিয়োজিত কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি ও ঢাকা ও নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহকারী কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) সরবরাহ এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। এ পরিস্থিতির কারণে দুই বিতরণ অঞ্চলে গ্যাসের সরবরাহ সংকট দেখা দিয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পেট্রোবাংলা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীতে অবস্থিত এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট) গত ১৭ জুন থেকে এখনো পর্যন্ত কোনো এলএনজিবাহী কার্গো ভিড়তে (বার্থিং) করতে না পারায় জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এ কারণে বিতরণ কোম্পানি তিতাস ও কর্ণফুলী এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ স্বল্পচাপ বিরাজ করছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে কার্গো থেকে এলএনজি সরবরাহ কার্যক্রম পুনরায় শুরু হবে। জনসাধারণের সার্বিক অসুবিধার জন্য পেট্রোবাংলা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
পেট্রোবাংলার অপারেশন বিভাগের এক কর্মকর্তার কাছে জানতে চাইলে নাম অপ্রকাশিত রাখার শর্তে তিনি বলেন, দুর্যোগজনিত কারণে এলএনজি সরবরাহ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে জাতীয় গ্রিডে ২০০ এমএমসিএফডি এলএনজি সরবরাহ হচ্ছে। আগামীকাল ভোর নাগাদ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ১৯ জুন বিকাল নাগাদ এলএনজি সরবরাহ বাড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ নদ-নদীর ১০ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন পানিবন্দী নারী, উদ্ধার করলেন ফায়ার সার্ভিস কর্মীরা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সারা দেশে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ ভয়াবহভাবে কমে যাচ্ছে
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)