‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
, ২৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ ছানী, ১৩৯৪ শামসী সন , ১০ জুলাই, ২০২৬ খ্রি:, ২৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বাঁশখালী উপজেলায় টানা কয়েক দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং বঙ্গোপসাগরের জোয়ারের পানির সম্মিলিত চাপে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপকূলীয় বেড়িবাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে লবণাক্ত পানি লোকালয়ে ঢ়ুকে পড়ায় উপজেলার বিস্তীর্ণ জনপদ এখনো পানির নিচে রয়েছে।
এতে ঘরবাড়ি, কৃষিজমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে; অনেক এলাকায় নৌকা ছাড়া চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে এবং জনজীবন কার্যত স্থবির হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত প্রায় ৩০ বছরের মধ্যে বাঁশখালীতে এমন বড় আকারের প্লাবন ও দুর্যোগের ঘটনা আর দেখা যায়নি।
গ-ামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আরিফুল্লাহ বলেন, উপজেলার গ্রামীণ জনপদের অধিকাংশ নি¤œ আয়ের মানুষের বসবাস মাটির ঘরে। টানা বর্ষণ ও পানির চাপে এসব ঘরের দেয়াল ধসে পড়েছে। অসংখ্য পরিবারের বসতঘর বসবাসের অনুপযোগী হয়ে গেছে।
তিনি বলেন, বাঁশ ও টিনের তৈরি ঘরগুলোও পানিতে তলিয়ে রয়েছে। অনেকেই প্রয়োজনীয় মালামাল, আসবাবপত্র, ধান-চাল ও গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ পাননি।
পুকুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার বলেন, লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দি। অনেক পরিবার বাড়ির ভেতরেই আটকা পড়ে আছে।
তিনি বলেন, রান্নাঘর পানিতে তলিয়ে যাওয়ায় চুলা জ্বালানো সম্ভব হচ্ছে না। ফলে বহু মানুষ শুকনো খাবারের ওপর নির্ভর করছে, আবার অনেক পরিবার না খেয়েই দিন কাটাচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে শিশু, নারী, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীরা।
কৃষকদের অনেকেই বলছেন, পানি দ্রুত না নামলে চলতি মৌসুমের উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়বে। একই সঙ্গে গ্রামীণ সড়ক, কালভার্ট ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বেলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাকিবুল হাসান বলেন, পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি। ছোট ছোট সন্তানদের নিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছি। ঘরে এখনো পানি। খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। আমরা দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের সহায়তা চাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৬ নদ-নদীর ১০ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন পানিবন্দী নারী, উদ্ধার করলেন ফায়ার সার্ভিস কর্মীরা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সারা দেশে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ ভয়াবহভাবে কমে যাচ্ছে
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)