খুতবা প্রদানকালে লাঠি ব্যবহার করা খাছ সুন্নত মুবারক
, ২৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ ছানী, ১৩৯৪ শামসী সন , ১০ জুলাই, ২০২৬ খ্রি:, ২৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সুন্নত মুবারক তা’লীম
লাঠি মুবারক ব্যবহার করা নিয়ে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বিভিন্ন লুগাতে বিভিন্ন শব্দবিন্যাসে বিভিন্নভাবে বর্ণিত রয়েছে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত খুতবা মুবারক দেওয়ার সময় মহাসম্মানিত নূরুল মাগফিরাত মুবারকে (মহাসম্মানিত হাত মুবারকে) লাঠি মুবারক রাখতেন।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ شُعَيْبُ بْنُ رُزَيْقٍ الطَّائِفِيُّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ... فَأَقَمْنَا بِهَا أَيَّامًا شَهِدْنَا فِيهَا الْجُمُعَةَ مَعَ رَسُولِ اللَّهِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ فَقَامَ مُتَوَكِّئًا عَلَى عَصًا أَوْ قَوْسٍ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ كَلِمَاتٍ خَفِيفَاتٍ طَيِّبَاتٍ مُبَارَكَاتٍ
অর্থ: হযরত শুয়াইব ইবনে রুযাইক আতত্বয়িফী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-.....আমরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে পবিত্র জুমুয়ার নামায আদায় করেছি। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত খুতবাদ্বয়ে দাঁড়াবার সময় (কাঠের তৈরী) লাঠি অথবা ধনুকের উপর ভর দিয়ে দাঁড়াতেন এবং পবিত্র বরকতপূর্ণ কথার দ্বারা মহান আল্লাহ পাক উনার প্রশংসা মুবারক করেন এবং উনার কতক হালকা, উত্তম ও পবিত্র ছিফতও গুণাবলী মুবারক বর্ণনা করেন। (আবূ দাঊদ শরীফ: ১০৯৬)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ الْحَكَمِ بْنِ حَزْنٍ رَضِىَ اللهُ عَنْهُ قَالَ: شَهِدْنَا الْجُمُعَةَ مَعَ النَّبِيِّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ فَقَامَ مُتَوَكِّئًا عَلَى عَصًا أَوْ قَوْسٍ
অর্থ: হযরত হাকাম বিন হাযন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে পবিত্র জুমুয়ার নামায আদায়ে উপস্থিত হলাম। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি (কাঠের তৈরী) লাঠি মুবারক বা ধনুকের উপর ভর দিয়ে (খুতবা মুবারক দিতে) দাঁড়ালেন। (আবূ দাউদ শরীফ; বুলূগুল মারাম: ৪৭৪; মুসনাদে আহমদ শরীফ ১৭৪০০)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عَمَّارِ بْنِ سَعْدٍ رَضِىَ اللهُ عَنْهُ حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ كَانَ إِذَا خَطَبَ فِي الْحَرْبِ خَطَبَ عَلَى قَوْسٍ وَإِذَا خَطَبَ فِي الْجُمُعَةِ خَطَبَ عَلَى عَصًا .
অর্থ: হযরত আম্মার ইবনে সাঈদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার পিতা থেকে তিনি উনার দাদা (হযরত সা‘দ বিন আয়িয রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) উনার থেকে বর্ণনা করেন। তিনি বর্ণনা করেন- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জিহাদের সময় যুদ্ধক্ষেত্রে খুতবাহ দিলে ধনুকে ভর করে খুতবাহ মুবারক দিতেন এবং পবিত্র জুমুয়াহ্র খুতবাহ মুবারক দিলে (কাঠের তৈরী) লাঠিতে ভর দিয়ে খুতবাহ মুবারক দিতেন। (ইবনে মাজাহ শরীফ: ১১০৭)
বিশ্ববিখ্যাত ইসলামের ইতিহাসের মশহূর কিতাব উনার মধ্যে উল্লেখ রয়েছে- হযরত আল-ওয়াকিদী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত উসামা ইবনে যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ও হযরত ইয়াহ্ইয়াহ ইবনে আবদুর রহমান রহমতুল্লাহি আলাইহি উনার মাধ্যমে বর্ণনা করেন। তিনি বলেন, আমি সাইয়্যিদুনা হযরত যূন নূরাইন আলাইহিস সালাম উনার দিকে লক্ষ্য করছিলাম। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ব্যবহৃত (কাঠের তৈরী) লাঠি মুবারক উনার উপর ভর দিয়ে মহাসম্মানিত খুতবা মুবারক দিচ্ছিলেন, যে লাঠি মুবারকের উপর ভর দিয়ে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি এবং সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আযম আলাইহিস সালাম তিনি খুতবা মুবারক পাঠ করতেন। (আল বিদায়া ওয়ান নিহায়া: ৭/৩১৭)
মিম্বর শরীফ ও লাঠি মুবারক:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঝাউ গাছের কাঠ দ্বারা তৈরী মিম্বর শরীফ ব্যবহার করেছেন। সেই মিম্বর শরীফ ছিল তিন তাক বিশিষ্ট। যার উচ্চতা ছিল দেড় হাত অর্থাৎ ২৭ ইঞ্চি। দৈর্ঘ্য ছিল দুই হাত অর্থাৎ ৩৬ ইঞ্চি। আর প্রস্থ হচ্ছে ১ হাত অর্থাৎ ১৮ ইঞ্চি। তাছাড়া তিনি খেজুর গাছ দ্বারা তৈরী লাঠি মুবারক ব্যবহার করতেন। যার উচ্চতা ছিল উনার মহাসম্মানিত মহাপবিত্র কাঁধ মুবারক বরাবর। তা হাতের মুষ্ঠিতে ধরা যায় বা মুঠ করে ধরা যায় এরূপ মোটা ছিল।
উপরোক্ত আলোচনা থেকে স্পষ্ট হলো, খুতবা প্রদান কালে লাঠি ব্যবহার করা খাছ সুন্নত মুবারক। মহান আল্লাহ পাক তিনি সকলকে সর্বপ্রকার মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করার তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
লোহার পাতযুক্ত, কাঠের তৈরী পানির পেয়ালা ব্যবহার করা খাছ সুন্নত মুবারক (২)
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১২)
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লোহার পাতযুক্ত, কাঠের তৈরী পানির পেয়ালা ব্যবহার করা খাছ সুন্নত মুবারক (১)
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খাবার রান্নায় চুলা ও ডেকচি ব্যবহার করা খাছ সুন্নত মুবারক
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছুরি এবং চাকু দিয়ে খাবার কেটে খাওয়া খাছ সুন্নত মুবারক
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাঁচের পাত্র ব্যবহার করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাহফিলে বসার মহাসম্মানিত সুন্নতী তারীক্বাহ মুবারক (২)
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাহফিলে বসার মহাসম্মানিত সুন্নতী তারীক্বাহ মুবারক (১)
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১১)
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পথচলা এবং চলার পথে এদিক সেদিক দৃষ্টিপাত করার মহাসম্মানিত সুন্নতী তারতীব (২)
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পথচলা এবং চলার পথে দৃষ্টিপাত করার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক (১)
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পথচলা এবং চলার পথে দৃষ্টিপাত করার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক (১)
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












