রাজধানীতেই মাদকের খোলা হাট!
, ০৯ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
কাওরানবাজারের পাশে তেজগাঁওয়ে অবস্থিত এফডিসির সামনে থেকে রেললাইন ধরে মাছের আড়তের দিকে হাঁটতে গেলেই দেখা গেল কয়েকজন নেশাগ্রস্ত তরুণ হাঁটাহাঁটি করছে। আরেকটু এগোতেই দেখা গেল ৪/৫ জন যুবক আর একজন নারী হাতে ব্যাগ নিয়ে মাদক কেনার জন্যে পথচারীদের ডাকাডাকি করছে, ‘ নেবেন নাকি?’
পথচারীদের হাবভাবে ক্রেতা বলে মনে হলে তাদের এই ডাকাডাকি আরও বেড়ে যায়। সরেজমিনে দেখা গেল, ওই নারী আর যুবকদের পাশেই মাদক কারবারিদের আরেকটি গ্রুপ রেললাইনে বসে সবজির ডালার মতো করে গাঁজার ডালা সাজিয়ে বসে আছে। এই গ্রুপটিও আগ্রহী কিংবা পথচারীদের উদ্দেশে বলছে, ‘ভিআইপি, ভিআইপি একেবারে টাটকা মাল।’ খোলাখুলি ডেকে ডেকে সেখানে যেভাবে মাদক বেচাকেনা করা হচ্ছে, তাতে যে কারও মনে হবে, এখানে মাদকের খোলা হাট বসেছে।
স্থানীয় বিভিন্ন সূত্র জানাচ্ছে, ওই এলাকায় মাদক সহজলভ্য হওয়ায় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সারাদিনই মাদকসেবীরা আনাগোনা করেন। সুযোগ বুঝে পছন্দের মাদক নিয়ে চলে যান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারওয়ান বাজার ও আশপাশের বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান চালিয়ে অনেক কারবারিকে আটক করলেও মূল নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস করা সম্ভব হচ্ছে না। তবে অভিযানের মধ্যেও মাদক কারবারিদের এমন প্রকাশ্য সক্রিয়তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। তারা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) শিথিল মনোভাবের কারণে এলাকাটিতে প্রকাশ্যে ও অবাধে চলছে অবৈধ মাদকের বেচাকেনা।
এলাকার বাসিন্দা ও অনেকের দাবি, আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানগুলোতে মাদক ব্যবসায়ীদের নেটওয়ার্কগুলো ভেঙে ফেলার জন্য ধারাবাহিক পদক্ষেপ বা দীর্ঘমেয়াদি কৌশলের ঘাটতি রয়েছে। মাঝেমধ্যে শীর্ষ কারবারি গ্রেপ্তার এবং প্রচুর মাদকদ্রব্য জব্দ হওয়ার পরও তাই এ এলাকায় জমজমাট মাদক ব্যবসা অব্যাহত রয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈন্যু মারমা বলেছে, কারওয়ান বাজার রেললাইন এলাকায় অভিযোগ পেলেই আমাদের সদস্যরা অভিযান চালায়। গত কয়েক দিনে সেখান থেকে অনেক কারবারি ও মাদকসেবীদের গ্রেপ্তার করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)