দুর্বল ব্যাংকের গ্রাহকদের উদ্দেশে যা বললেন গভর্নর
, ২৮ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩২ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
দুর্বল ব্যাংকের গ্রাহকদের উদ্দেশে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আপনাদের আমরা উদ্ধার করব। তবে এখনই পারা যাবে না। একটু সময় দিতে হবে।
তিনি আরও বলেন, আমরা ধাপে ধাপে করবো, রেজুলেশন অ্যাক্টে যাচ্ছি। অনেক কিছুই করা হবে, এ বছরের মধ্যেই। টাকা পান বা বন্ড পান, একটা কিছু তো পাবেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর তোপখানা রোডের সিরড্যাপ মিলনায়তনে আয়োজিত মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দুর্বল ব্যাংকের গ্রাহকদের টাকার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অনুষ্ঠানে উপস্থিত একজন এমন প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে ১০ বছর আগে থেকেই বলছি, আপনারা এস আলমের ব্যাংকে টাকা রাখবেন না। আপনারা রেখেছেন। দুই শতাংশ সুদ বেশি দিয়েছে তাই রেখেছেন, এখন ধরা খেয়েছেন।
অনুষ্ঠানে এমআরএ উপস্থিত প্রতিবেদনে বলা হয়, দেশের ২০২৩-২৪ অর্থবছরে গ্রাহকদের মাঝে ৩ লাখ কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। যা তার আগের অর্থবছরের তুলনায় ৫.২৬ শতাংশ বেশি।
এর মধ্যে এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে বিতরণ করা ঋণ ২ লাখ ৬১ হাজার কোটি টাকা। ক্ষুদ্র ঋণ বিতরণের পাশাপাশি প্রতিষ্ঠানগুলো গ্রাহক থেকে ৯৭ হাজার কোটি টাকার আমানত সংগ্রহ করেন। এর মধ্যে এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সংগ্রহ করে ৬৮ হাজার কোটি টাকার আমানত।
প্রতিবেদনে আরো বলা হয়, ২০২৪ সালে এমআরএ সনদপ্রাপ্ত ৭২৪টি প্রতিষ্ঠানের ২৬ হাজারের বেশি শাখার রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)