‘দুর্নীতি টিকিয়ে রাখতেই দুদক কার্যকর করা হচ্ছে না’
নিজস্ব সংবাদদাতা:
দুর্নীতি টিকিয়ে রাখতেই দুদক কার্যকর করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
ঢাকার ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে গত সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, দুদক কার্যকর হোক এটার জন্য যেই সুনির্দিষ্ট স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরামর্শ সেটি কেন রাখা হচ্ছে না এর কারণটা হচ্ছে এর ফলে পারসনেই শুধু দুদক কার্যকর হয় তাহলে যেটা হবে বাংলাদেশে রাজনৈতিক দুর্নীতি, আমলাতান্ত্রিক দুর্নীতি নিয়ন্ত্রণ হবে।
আমলাতন্ত্রের প্রভাব নিয়ে তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক দুর্নীতি, সরকারি দুর্নীতি, আমলাতান্ত্রিক দুর্নীতি নিয়ন্ত্রণের বিপক্ষে যারা সেই শক্তি কিন্তু সিদ্ধান্ত খুঁড়ে দেয় যে এটি রাখা যাবে এটা রাখা যাবে না। অর্থাৎ অনেক সময় বসের চেয়ে সাবঅর্ডিনেট ইজ মোর পাওয়ারফুল। উপদেষ্টাদের তুলনায় আমলাতন্ত্রের একাংশ বা মন্ত্রীদের তুলনায় আমলাতন্ত্রের একাংশ অনেক সময় এই যে গিভ অ্যা- টেকের কারণে পলিউশনের কারণে প্রিভেইল করে। সেটিই ঘটেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।