দুর্নীতি জিইয়ে রেখে উন্নয়ন করলে সেটি টেকসই হবে না -দুদকর চেয়ারম্যান
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৬ মে, ২০২৪ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, দুর্নীতি জিইয়ে রেখে উন্নয়ন করা হলেও সেই উন্নয়ন কখনো টেকসই হবে না। নাগরিকরা যদি দায়িত্ব পালনে সচেতন হন এবং পারিবারিক পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রাখেন তাহলে ফলাফল হবে আশাপ্রদ । তিনি বলেন, অধিকাংশ আভিযোগে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকে না। এ কারণে কোনো প্রমাণ ছাড়া মামলা দায়ের সম্ভব হয় না। সরকারি প্রতিষ্ঠানে যদি সঠিকভাবে দায়িত্ব পালন হয়, তাহলে দুদকে অভিযোগই আসবে না।
দুদক চেয়ারম্যান বলেন, নাগরিকরা সচেতন না হলে দুর্নীতি কমান সম্ভব হবে না। দুর্নীতি দমনে দুদক ইতিমধ্যে স্কুল ছাত্রদের মাঝে প্রচারনা, স্থানীয় পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠন, বিভিন্ন প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
‘হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’ আয়োজিত ‘দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে হুমায়ুন রশিদ বলেন, বর্তমানে কতিপয় নতুন ব্যবসায়ী, যারা আগে কখনও ব্যবসা করেননি তারা প্রচুর অর্থের মালিক হয়েছেন। মানি লন্ডারিং এর সাথে ব্যবসায়ী, সরকারি কর্মচারি, আমলা, রাজনীতিবিদ অনেকেই জড়িত।
অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, গবেষকরা শত বছর পুর্বেই বলেছেন যে, দর্নীতি হল আমাদের জাতিগত বৈশিষ্ট্য। স্বাধীনতার তিন বছর পরেই বঙ্গবন্ধু দুর্নীতিবাজদের বিষয়ে উপলব্ধি করে জনসভায় তার বক্তৃতায় বলেছেন চোররা সব খেয়ে ফেলেছে।
সাংবাদিক জ.ই.মামুন বলেন, কতিপয় ক্ষেত্রে মিডিয়াগুলো দুর্নীতি প্রতিরোধে যথাযথ ভুমিকা পালন করতে পারছে না । কারণ, ঢাল তলোয়ার হিসেবে মিডিয়াকে ব্যবহার ব্যবহারের প্রবণতা বিদ্যমান। প্রভাবশালীদের প্রভাবের কারণে সাংবাদিকরা অনেক ক্ষেত্রে রিপোর্টি এ ভয়ভীতির সম্মুখিন হচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বাংলাদেশ সীমান্তে কোনো বর্বরতা মেনে নেয়া হবে না’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসেম্বরে পরীক্ষায় বসতে নারাজ শিক্ষার্থীরা, জানুয়ারি-এপ্রিলের প্রস্তাব
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভিসা বন্ড ও সিকিউরিটি ডিপোজিট বিদেশে পাঠানোর অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘পদ্মা ব্যারাজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোবাইল টাওয়ারের বিকিরণ ঝুঁকি: পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপত্তাহীনতায় আশ্রয়ণ প্রকল্পে বাস করা দায়
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাসের ব্যবধানে বেড়েছে ৫০ টাকা, ডিমের ডজন দেড়শ ছাড়ালো
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)